কোন কৃষকরা পাবেন না পিএম কিষাণের ২৪ তম কিস্তি? টাকা ছাড়ার আগেই বড় আপডেট জানুন

Published on:

Published on:

Some farmers may not get PM Kisan Yojana 24th installment due to these reasons
Follow

বাংলা হান্ট ডেস্কঃ গত জুন মাসে পিএম কিষাণ যোজনার (PM Kisan Yojana) ২৩ তম কিস্তি ছেড়েছিল কেন্দ্রীয় সরকার। এরপর দেখতে দেখতে কেটে গিয়েছে প্রায় তিন মাস। বর্তমানে ২৪ তম কিস্তির অপেক্ষায় দিন গুনছেন কৃষকরা। তবে এবার জানা যাচ্ছে, কিছু কৃষক এই প্রকল্পের (Government Scheme) পরবর্তী কিস্তি পাবেন না। কাদের টাকা আটকে যেতে পারে জেনে নিন।

পিএম কিষাণের ২৪ তম কিস্তি কারা পাবেন না? | (PM Kisan Yojana)

পিএম কিষাণ যোজনার ২৪ তম কিস্তি কবে আসবে এই নিয়ে বিস্তর জল্পনা কল্পনা চলছে। বিগত কয়েক বছরের ট্রেন্ডের দিকে নজর রেখে অনেকদিন ধরে গুঞ্জন, আগামী অক্টোবর মাসে কৃষকদের অ্যাকাউন্টে ফের ২ হাজার টাকা করে ঢুকতে পারে।

আরও পড়ুনঃ LPG সাবসিডি পেতে বাধ্যতামূলক বায়োমেট্রিক আধার অথেন্টিকেশন! বাড়ি বসে কীভাবে করবেন জানুন

আসলে সাধারণত চার মাস অন্তর পিএম কিষাণ যোজনার টাকা ছাড়ে কেন্দ্র। সেই অনুযায়ী জুনের পর ফের অক্টোবরে টাকা ঢুকতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে বর্তমানে বেশ কিছু মিডিয়া রিপোর্টসে দাবি, নবরাত্রি বা দীপাবলির আগে যোগ্য কৃষকদের অ্যাকাউন্টে ২৪ তম ঢুকতে পারে। যদিও এখনও এই নিয়ে কোনও অফিশিয়াল ঘোষণা হয়নি।

তবে যেসব কৃষকরা এখনও ই-কেওয়াইসি করাননি, তাঁরা পিএম কিষাণ যোজনার পরবর্তী কিস্তি পাবেন না। পাশাপাশি এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক বাধ্যতামূলক। সেটা না করানো থাকলেও টাকা আটকে যেতে পারে।

PM Kisan Yojana

এছাড়া যেসব কৃষক পিএম কিষাণ যোজনায় রেজিস্ট্রেশন করাতে চান, তাঁদের ফার্মার আইডি থাকা অত্যন্ত জরুরি। কৃষি বিভাগ জানিয়েছে, নতুন আবেদনকারীদের ডিজিটাল পরিচয়পত্র থাকতে হবে। এই আইডিতে চাষযোগ্য জমির যাবতীয় তথ্য, আধার নম্বর, মোবাইল নম্বর ডিজিটালি সেভ থাকবে। এই প্রকল্পে আবেদনের আগে স্থানীয় সিএসসি সেন্টার বা রাজ্যের কৃষি পোর্টালে গিয়ে এই আইডি বানিয়ে নেওয়া উচিত।

পিএম কিষাণ যোজনার মাধ্যমে যোগ্য কৃষকদের বছরে ৬ হাজার টাকা করে দেয় কেন্দ্রীয় সরকার। মোট তিনটি কিস্তি ২ হাজার টাকা করে দেওয়া হয়। এই প্রকল্পের পরবর্তী কিস্তি পেতে কৃষকদের অবশ্যই ই-কেওয়াইসি ও ব্যাঙ্কের সঙ্গে আধার লিঙ্ক করিয়ে নেওয়া উচিত।