এক দশক পর অপেক্ষার অবসান, বাংলা বিগ বস নিয়ে ফিরছেন সৌরভ

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : খবর আগে থেকেই ছিল। এবার তা সত্যি হল। বাংলা টেলিভিশনের ইতিহাসে বড়সড় বিষ্ফোরণ ঘটাল স্টার জলসা। দীর্ঘ ১০ বছর পর ‘বিগ বস বাংলা’র সিজন ৩ নিয়ে আসছে এই চ্যানেল। আর তারই প্রথম ঝলকে ধরা দিলেন বাংলার ‘দাদা’ সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। জি বাংলা থেকে দলবদল করে এবার জলসার পর্দায় ধরা দিতে চলেছেন সৌরভ।

প্রকাশ্যে বিগ বস বাংলার (Sourav Ganguly) প্রোমো

সম্প্রতি একটি প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে স্টার জলসার তরফে। ভিডিওতে দেখা গিয়েছে, অন্ধকারের মধ্যে দিয়ে হেঁটে আসছেন সৌরভ। পরনে সাদা শার্ট, ফর্ম্যাল প্যান্ট, হাতে দামি ঘড়ি। হেঁটে এসে একটি চেয়ারে বসলেন তিনি। তাঁর মুখ প্রকাশ্যে না আনলেও তাঁর শারীরিক গঠন, বসার ধরণ থেকে স্পষ্ট তিনি সৌরভ।

Sourav Ganguly to host bigg boss bangla

আগে হয়েছে দুটি সিজন: প্রথম বার বিগ বস বাংলা শুরু হয়েছিল কালার্স বাংলায়। সঞ্চালনার দায়িত্বে ছিলেন মিঠুন চক্রবর্তী। সেটা ২০১৩ সাল। তারপর ২০১৬ তে জিতের সঞ্চালনায় দ্বিতীয় বার সম্প্রচারিত হয় শোটি। তারপর কেটে গিয়েছে দীর্ঘ ১০ বছর। এবার সৌরভ (Sourav Ganguly) নিয়ে আসছেন টেলিভিশনের অন্যতম বড় রিয়েলিটি শো।

আরও পড়ুন : কত কেজি ওজনের ইলিশ সবথেকে সুস্বাদু? বাজারে ঢুঁ মারার আগে জানুন বিস্তারিত

হিন্দি বিগ বস জনপ্রিয়: হিন্দি বিগ বস রিয়েলিটি শোয়ের জগতে তুমুল জনপ্রিয়। সলমন খানের সঞ্চালনা শোটিকে অন্য মাত্রা দিয়েছে। বাংলাতেও আগে বিগ বস হয়েছে ঠিকই। ২০১৬ সালের সেই শোতে প্রতিযোগী ছিলেন বিক্রম চট্টোপাধ্যায়, শিলাজিৎ মজুমদার, সুদীপ্তা চক্রবর্তী, জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের মতো তারকারা। তবে হিন্দির মতো তেমন প্রভাব ফেলতে পারেনি বাংলা বিগ বস।

আরও পড়ুন : বলিউডে আর ‘নিষিদ্ধ’ নন রণবীর, পালটা চালেই খেলা ঘোরালেন অভিনেতা

প্রসঙ্গত জি বাংলার দাদাগিরিতে দীর্ঘদিন সঞ্চালনা করেছেন সৌরভ। এছাড়াও দিদি নাম্বার ওয়ান, সারেগামাপা এবং ডান্স বাংলা ডান্স সম্প্রচারিত হয় জি বাংলায়।