বাংলাহান্ট ডেস্ক : গরম শেষ হতেই শুরু হয়ে যাবে ইলিশের মরশুম। এখন প্রায় সারা বছরই ইলিশ (Hilsa Fish) পাওয়া গেলেও বর্ষার ইলিশের স্বাদই আলাদা। সরষে ইলিশ, পাতুরি থেকে ইলিশ ভাজার তেল বা বিভিন্ন ফিউশন ডিশ, স্বাদে সবকিছুই লাজবাব। ইলিশের বাজারে আবার পদ্মার ইলিশের বিপুল জনপ্রিয়তা। কিন্তু অনেকে বুঝতে পারেন না কোন ইলিশ কেনা উচিত? কোন ইলিশের স্বাদ বেশি, কত কেজির ইলিশের স্বাদ বেশি হয়, এ নিয়ে অনেকেই ধন্দে থাকেন। এর জন্য অনেক সময় ঠকতেও হয় ক্রেতাদের।
সাগর নদীর ইলিশের (Hilsa Fish) পার্থক্য
ইলিশ সমুদ্রেই থাকে সারা বছর। শুধু ডিম পাড়ার সময় এরা নদীতে আসে। তবে সাগর এবং নদী দু জায়গার ইলিশই টর্পেডো আকৃতির। নদীর ইলিশ আকারে একটু খাটো হয় আর সাগরের ইলিশ সরু এবং লম্বা আকৃতির। তবে নদীর ইলিশ একটু বেশিই উজ্জ্বল হয়। তুলনায় সাগরের ইলিশ একটু কম চকচকে হয়।

কত ওজনের ইলিশ সুস্বাদু: নদী বিশেষত পদ্মা-মেঘনা অববাহিকার ইলিশের (Hilsa Fish) আকার হয় খানিকটা পটলের মতো। অর্থাৎ মাথা ও লেজ সরু এবং পেটের দিকটা মোটা। তবে নদী এবং সাগরের ইলিশের মূল পার্থক্য এর স্বাদে।
আরও পড়ুন : ঢুকতে শুরু করল অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা, প্রথম পর্যায়ে কতজনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল?
কোন ইলিশের স্বাদ বেশি: বিশেষজ্ঞদের মতে, ইলিশ (Hilsa Fish) আকারে যত বড় হয় তত বেশি সুস্বাদু হয়। বড় বা পাকা ইলিশের ওজন হয় প্রায় আড়াই থেকে তিন কেজি। তবে এক থেকে সোয়া এক কেজি ওজনের ইলিশের স্বাদ সবথেকে বেশি। বাজারে গেলে এক কেজি ওজনের পাকা ইলিশ নিলে স্বাদ খুলবে সবথেকে ভালো।
আরও পড়ুন : ফ্রি WiFi থেকে এসি ওয়েটিং রুম, দূরপাল্লার ট্রেনে টিকিটের সঙ্গেই যুক্ত এই একগুচ্ছ পরিষেবা, জানতেন?
বাজারে ইলিশ কিনতে গেলে অনেকে ধন্দে থাকে। কোন ইলিশ কিনলে সবথেকে বেশি সুস্বাদু হবে, কত কেজি ওজনের ইলিশ কেনা উচিত। এক কেজির ইলিশ কিনলে একেবারে ঠকতে হবেনা স্বাদে।













