ফ্রি WiFi থেকে এসি ওয়েটিং রুম, দূরপাল্লার ট্রেনে টিকিটের সঙ্গেই যুক্ত এই একগুচ্ছ পরিষেবা, জানতেন?

Published on:

Published on:

Indian Railways Adds 155 High-Speed Trains Staff May Get Higher Allowance
Follow

বাংলাহান্ট ডেস্ক : কর্মসূত্রে, ভ্রমণের জন্য বা বিভিন্ন কারণে দূরপাল্লার ট্রেনে সফর করে থাকি আমরা। তবে দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে আমরা বেশিরভাগ সময়ই সফরের সময়টুকু ট্রেনে কাটিয়ে গন্তব্যে পৌঁছালে নেমে যাই। কিন্তু অনেকেই জানেন না, ট্রেনের (Indian Railways) টিকিট বুক করলে শুধুমাত্র যে বার্থের সুবিধা পাওয়া যায় তা কিন্তু নয়। সঙ্গে থাকে আরও কিছু সুবিধা, যা শুধুমাত্র না জানার অভাবে অনেকেই ব্যবহার করতে পারেন না।

দূরপাল্লার ট্রেনের (Indian Railways) টিকিটে মেলে একাধিক অতিরিক্ত সুবিধা

জানিয়ে রাখি, দূরপাল্লার ট্রেনের টিকিট বুক করলে বার্থের সঙ্গে সঙ্গে আরও কিছু অতিরিক্ত সুবিধা পাওয়া যায়। টিকিটের সঙ্গেই যুক্ত থাকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা। লম্বা দূরত্বের যাত্রাপথে হঠাৎ করে কারোর স্বাস্থ্যের অবনতি হলে অবিলম্বে টিটিইকে জানানো যেতে পারে। প্রতিটি প্রধান স্টেশনে ডাক্তার এবং মেডিকেল টিম প্রস্তুত থাকে। কোনও জরুরি দরকার হলে পরবর্তী স্টেশনে ডাক্তার স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধ দেবেন।

What benefits are given with Indian Railways confirm ticket

বিনামূল্যে এসি ওয়েটিং রুম: বিনামূল্যে স্টেশনে থাকতেও পারেন কোনও যাত্রী। গভীর রাতে ট্রেনের সময় থাকলে সন্ধ্যাবেলায় স্টেশনে পৌঁছে ওয়েটিং রুমে অপেক্ষা করতে পারেন বিনামূল্যে। এসি ক্লাসের টিকিট থাকলে এসি ওয়েটিং রুমে গিয়ে বিনামূল্যে সেখানে অপেক্ষা করা যাবে। আইআরসিটিসি ওয়েবসাইট বা অ্যাপের (Indian Railways) মাধ্যমে টিকিট বুক করলে ১ টাকারও কমে ট্রাভেল ইনস্যুরেন্স বেছে নেওয়ার সুযোগ থাকে। এই বিমার বিনিময়ে কোনও দুর্ঘটনার ক্ষেত্রে যাত্রী বা তার পরিবারকে ১০ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেবে রেল।

  আরও পড়ুন : বাজার চলতি কোল্ডড্রিঙ্ক নয়, গরমে শরীর ঠাণ্ডা করতে মোদীর ভরসা এই দেশি পানীয়

মেলে বিনামূল্যে ওয়াইফাই: বর্তমানে ডিজিটাল দুনিয়ায় ইন্টারনেট ছাড়া জীবন অচল। অনেকেই জানেন না, ভারতীয় রেল অনেক প্রধান স্টেশনে বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা দিয়ে থাকে। ট্রেনের স্ট্যাটাস থেকে টিকিটের তথ্য সবটাই দেখা যাবে এই ওয়াইফাই ব্যবহার করে। কেউ যদি একা সফর করেন তবে যেকোনো সমস্যায় সাহায্য করার জন্য রয়েছেন টিটিই, কোচ অ্যাটেন্ডেন্ট এবং রেলের হেল্পলাইন।

আরও পড়ুন : ঢুকতে শুরু করল অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা, প্রথম পর্যায়ে কতজনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল?

শুধু এই সমস্ত সুবিধা নয়, কোনও বিষয়ে অভিযোগ জানানোর হলে অনলাইন বা অফলাইনে অভিযোগ জানানো যাবে। pgportal.gov.in কিংবা রেলওয়ে হেল্পলাইন 9717630982, 011-23386203, এবং 139 নম্বরে যোগাযোগ করে অভিযোগ জানানো যাবে।