বাংলাহান্ট ডেস্ক : সুপার এল নিনোর খেলায় তাপমাত্রা চড়ছে হু হু করে। দেশের বিভিন্ন প্রান্তে চলছে তাপপ্রবাহ। প্রবল হিটস্ট্রোকে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। এদিকে বিভিন্ন কাজে প্রায়ই বাইরে বেরোতে হয় অনেককে। এমতাবস্থায় রোদে বেরিয়েও শরীর সুস্থ রাখা যায় কীভাবে? তার উপায় বাতলালেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি নিজের ‘মন কি বাত’ অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তের এমন কিছু গ্রীষ্মকালীন পানীয়ের (Summer Drinks) কথা জানিয়েছেন তিনি, যা খেলে শরীর ঠাণ্ডা থাকবে, সেই সঙ্গে পূরণ হবে শরীরের জলের ঘাটতি।
গরমে শরীর ঠাণ্ডা রাখে এই সমস্ত পানীয় (Summer Drinks)
প্রচণ্ড গরমে চটজলদি গলা ভেজাতে বাজার চলতি ঠাণ্ডা পানীয়ের উপরে ভরসা করেন অনেকে। কিন্তু এতে শরীরের যে বড় ক্ষতি হয়ে যাচ্ছে তা ভুলে যান। এই সমস্ত ঠাণ্ডা পানীয়ের বদলে কিছু খাঁটি দেশী পানীয় রয়েছে যা খেতে যেমন সুস্বাদু, তেমনই গরমে শরীরকে সুস্থও রাখে। প্রধানমন্ত্রীর বলে দেওয়া এমনই কিছু দেশি শরবতের নাম রইল প্রতিবেদনে-

আম পান্না- গ্রীষ্মকালীন পানীয়ের মধ্যে প্রথম স্থানেই থাকবে আম পান্না। কাঁচা আম বাটা, নানান মশলা, চিনি বা গুড় দিয়ে তৈরি হয় এই পানীয়। আম পান্না মুখে রুচি ফেরায়, ডিহাইড্রেশনের ঝুঁকি কমায়।
লস্যি- ভারতীয় পানীয়ের তালিকায় লস্যির জনপ্রিয়তা তুঙ্গে। দই দিয়ে তৈরি ঠাণ্ডা ঠাণ্ডা লস্যি শরীরে আর্দ্রতা বজায় রাখে, হজমে সহায়তা করে। এছাড়া টক দইয়ের সঙ্গে ভাষা জিরেগুঁড়ো, বিটনুন, পুদিনাপাতা সহযোগে পাতলা দইয়ের ঘোলও শরীর এবং পেট ঠাণ্ডা রাখে।
আরও পড়ুন : ‘লক্ষ্মী’ বদলে যাচ্ছে ‘অন্নপূর্ণা’য়, আপনার নাম ট্রান্সফার হয়েছে তো? ঘরে বসে চেক করুন এভাবে
ছাতুর শরবত- ব্রেকফাস্টে অনেকের পছন্দের পানীয় (Summer Drinks) ছাতুর শরবত। ছাতুতে রয়েছে ম্যাগনেশিয়াম, আয়রন, পটাসিয়াম, অ্যান্টি অক্সিডেন্ট যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। পেট ঠাণ্ডা রাখে, ওজন কমাতেও সাহায্য করে।
আরও পড়ুন : ফেডারেশনের কাঠামো ভেঙে ‘কনফেডারেশন’ এর উত্থান, টলিউডের ‘সাফাই’এ SIR এর ঘোষণা পাপিয়ার
বেলের পানা- বেল পানা খাওয়ার চল রয়েছে বহুদিন ধরেই। পাকা বেলের সঙ্গে লেবু, নুন, চিনি বা গোলমরিচ, লঙ্কা দিয়ে তৈরি হয় সুস্বাদু শরবত। বেল পানা গরমে শরীর ঠাণ্ডা রাখে, পেট ফাঁপা, কোষ্ঠকাঠিন্যও দূর করে।













