বাংলাহান্ট ডেস্ক : আজ থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢোকা শুরু হল ব্যাঙ্ক অ্যাকাউন্টে। অন্নপূর্ণা যোজনার (Annapurna Bhandar) অনলাইন পোর্টাল খুলে যাওয়ায় এবার থেকে অনলাইনেও আবেদন করা যাবে অন্নপূর্ণা ভাণ্ডারে। বুধবার ক্যাবিনেট বৈঠক থেকে প্রকল্পের অনলাইন পোর্টালের আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে, প্রকল্পে আবেদনের জন্য আগামী ৯০ দিনের সময় দেওয়া হয়েছে। যে যেদিন প্রকল্পে নাম অন্তর্ভুক্ত করবেন, তার থেকে ৭/৮ দিনের মধ্যে সংশ্লিষ্ট অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে।
অন্নপূর্ণা যোজনার (Annapurna Bhandar) টাকা দেওয়া শুরু
এদিন থেকেই আনুষ্ঠানিকভাবে অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের টাকা দেওয়া শুরু হয়েছে। রাজ্যের প্রতিটি জেলায় ভার্চুয়ালি অনুষ্ঠান দেখানোর ব্যবস্থা করা হয়েছিল। জানা যাচ্ছে, প্রাথমিক পর্যায়ে নদিয়া জেলার প্রায় ২ লক্ষ ৬০ হাজার মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩ হাজার টাকা ঢুকেছে।

কতজনের নাম ট্রান্সফার: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ইতিমধ্যে প্রায় ২৮ লক্ষ জনের নাম নথিভুক্ত করা হয়েছে। তাদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হবে। প্রতি সপ্তাহে সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী জানাবেন, কত জন মহিলা টাকা পেলেন। তিনি আরও জানিয়েছেন, অন্নপূর্ণা যোজনার কাজ পুরোপুরি শেষ হয়ে গেলে আগের প্রকল্প বন্ধ হয়ে যাবে।
আরও পড়ুন : ফেডারেশনের কাঠামো ভেঙে ‘কনফেডারেশন’ এর উত্থান, টলিউডের ‘সাফাই’এ SIR এর ঘোষণা পাপিয়ার
কাদের নাম ট্রান্সফার: লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের (Annapurna Bhandar) জন্য নাম স্থানান্তরের জন্য জরুরি ভেরিফিকেশনের কাজ সরকারি দফতর থেকেই হবে। যাদের নাম আগে কোনও কারণে বাদ পড়েছিল, তাদের ক্ষেত্রেও পুনরায় যাচাইকরণ চলছে। উপযুক্ত প্রমাণ মিললে তারাও পাবেন প্রকল্পের সুবিধা।
আরও পড়ুন : বাজার চলতি কোল্ডড্রিঙ্ক নয়, গরমে শরীর ঠাণ্ডা করতে মোদীর ভরসা এই দেশি পানীয়
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এও জানিয়েছেন, যতদিন না নাম স্থানান্তর (Annapurna Bhandar) হচ্ছে, ততদিন আগের লক্ষ্মীর ভাণ্ডারের ১৫০০ টাকা পাওয়া থেকেও বঞ্চিত হবেন না প্রাপকরা।













