বাংলা হান্ট ডেস্কঃ আজও রাজ্য জুড়ে জারি বর্ষার প্রভাব। সক্রিয় মৌসুমি বায়ু এবং নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলাতেই আকাশ মেঘলা থাকবে এবং দফায় দফায় বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গ (South Bengal Weather) ও কলকাতাতেও দিনের বিভিন্ন সময়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
সোমবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) সব জেলাতেই কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের বেশিরভাগ সময় আকাশ মেঘলা থাকবে। কোথাও হালকা, কোথাও মাঝারি বৃষ্টি হতে পারে। তবে পূর্ব বর্ধমান ও মুর্শিদাবাদ জেলায় এক বা দু’জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, নদিয়া এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকায় মাঝেমধ্যে বৃষ্টি হতে পারে। ফলে দিনের বেশিরভাগ সময়ই মেঘলা আবহাওয়া থাকবে।
আজ কলকাতার আবহাওয়া | Kolkata Weather Update
কলকাতায় (Kolkata Weather Update) আজ আকাশ মূলত মেঘলা থাকবে। দিনের বিভিন্ন সময়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহরের কিছু এলাকায় এক বা দু’দফা ভারী বৃষ্টিও হতে পারে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বৃষ্টি না হলে কিছুটা ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।
আজ উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather
আজ উত্তরবঙ্গে (North Bengal Weather) বৃষ্টির দাপট সবচেয়ে বেশি থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অনেক জায়গায় বৃষ্টির পরিমাণ ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে। পাশাপাশি নদীর জলস্তরও বাড়তে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর।

আরও পড়ুনঃ মাত্র ৫ মিনিটে মিলবে আয়ুষ্মান কার্ড! চালু হল কেন্দ্রের নতুন WhatsApp পরিষেবা
সপ্তাহের প্রথম দিনেই বৃষ্টিতে ভিজতে পারে রাজ্যের বড় অংশ। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি থাকলেও দক্ষিণবঙ্গ (South Bengal Weather) ও কলকাতাতেও দিনের বিভিন্ন সময়ে বৃষ্টি হতে পারে। তাই বাড়ির বাইরে বের হলে ছাতা বা রেনকোট সঙ্গে রাখাই ভালো।













