সুপ্রিম কোর্টের নির্দেশের পর অবশেষে SSC নিয়োগ প্রক্রিয়া শুরু, ফেব্রুয়ারিতেই প্রথম কাউন্সেলিং

Published on:

Published on:

SSC Recruitment Counselling Begins Before Election
Follow

বাংলা হান্ট ডেস্কঃ অবশেষে বহু প্রতীক্ষার পর শুরু হতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের (SSC) একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে পরীক্ষা নেওয়ার পর এবার কাউন্সেলিংয়ের দিনক্ষণ ঘোষণা করল কমিশন। ভোটের আগেই নিয়োগের সুপারিশপত্র দেওয়া শুরু হবে বলে জানা গেছে।

কমিশনের (SSC) নোটিসে কী জানানো হয়েছে?

কমিশনের (SSC) প্রকাশিত নোটিস অনুযায়ী, আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি প্রথম পর্যায়ের কাউন্সেলিং হবে। প্রথম দফায় মোট ১০টি বিষয়ে কাউন্সেলিং অনুষ্ঠিত হবে। কোন কোন বিষয়ে এই কাউন্সেলিং হবে, তার তালিকাও প্রকাশ করেছে কমিশন। এছাড়াও জানানো হয়েছে, শূন্যপদের বিষদ তালিকা আগামী ২০ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। ফলে প্রার্থীরা আগেই জানতে পারবেন কোন বিষয়ে কত শূন্যপদ রয়েছে।

কমিশন (SSC) সূত্রে জানা যাচ্ছে, বিধানসভা ভোট শুরুর আগেই একাদশ-দ্বাদশের নিয়োগপত্রের সুপারিশ দেওয়া শুরু হয়ে যাবে। কাউন্সেলিং পর্ব সম্পূর্ণ হওয়ার পর মধ্যশিক্ষা পর্ষদ নিয়োগপত্র দেবে। অন্যদিকে নবম-দশম শ্রেণির ক্ষেত্রে এখনও ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হয়নি। তবে সূত্রের খবর, মার্চ মাস থেকে সেই ভেরিফিকেশন শুরু হতে পারে।

SSC Recruitment Letest Update 22 january 2026

আরও পড়ুনঃ বাংলাদেশী ফান্ডে তৈরি হচ্ছে বেলডাঙ্গার মসজিদ? বাবরি ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দুর

অর্থাৎ, ২৬ হাজার চাকরি বাতিলের পর যাঁরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে গিয়েছেন, তাঁদের জন্য নিয়োগ প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে পৌঁছেছে। পরীক্ষা, ফল প্রকাশের পর এবার সুপারিশপত্র দেওয়ার দিকেই এগোচ্ছে কমিশন (SSC)। ভোটের আগেই সেই প্রক্রিয়া শুরু হওয়ায় বিষয়টি রাজনৈতিক মহলেও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।