মহাপ্রভু চৈতন্যদেবের নামে বিশ্ব বাংলা সরণির নাম! কলকাতা একাধিক রাস্তার নাম বদলের পথে রাজ্য

Published on:

Published on:

State Government of change Biswa Bangla Sarani and many other important roads name
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বদলের বাংলায় একের পর এক পরিবর্তন হয়েই চলেছে। গত জুন মাসেই কলকাতার সোহরাওয়ার্দি অ্যাভিউনিউয়ের নাম বদল করেছিল রাজ্য সরকার (Government of West Bengal)। এবার সেই তালিকায় বিশ্ব বাংলা সরণি (Biswa Bangla Sarani), পার্ক সার্কাস সেভেন পয়েন্ট সহ শহরের আরও একাধিক গুরুত্বপূর্ণ সড়কের নাম জুড়তে চলেছে বলে খবর।

মহাপ্রভু চৈতন্যদেবের নামে বিশ্ব বাংলার সরণির নাম | (Biswa Bangla Sarani)

সোহরাওয়ার্দি অ্যাভিউনিউয়ের নাম গোপাল পাঁঠার নামে রাখার পর বিরোধীরা নানা প্রশ্ন তুলেছিল। সেই সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছিলেন, কলকাতার বুকে কোনও পাঠান, মুঘল কিংবা অত্যাচারী ব্রিটিশের নামে নামকরণ থাকবে না। তবে এপিজে আব্দুল কালামের মতো কোনও প্রকৃত দেশভক্তের তথ্য দিলে রাজ্য সরকার মর্যাদা দেবে বলে জানান তিনি।

আরও পড়ুনঃ রাজ্য জুড়ে ৯ দিন ধরে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি পালন! কী কী করতে হবে জানাল নবান্ন

একইসঙ্গে নামকরণ মূল্যায়ন করার জন্য একটি কমিটিও তৈরি করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কার্তিক মহারাজকে সেই কমিটির দায়িত্ব দেওয়া হয়। সংশ্লিষ্ট কমিটির তরফে সুপারিশ করা নাম সরকারের কাছে পৌঁছে যাবে। এরপর সরকারি অনুমোদন মিললে ধাপে ধাপে শহরের বেশ কিছু রাস্তার নাম বদলে দেওয়া হবে।

সূত্রের খবর, এর মধ্যে বিশ্ব বাংলা সরণির নাম মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের নামে করা হতে পারে। পাল্টানো হতে পারে কার্ল মার্কস, লেনিনের মতো সরণিগুলির নাম। ইতিমধ্যেই নাম বাছাই করার কাজ শুরু হয়েছে। দুর্গাপুজোর আগেই বিশ্ব বাংলা সরণিতে নতুন নামের ফলক বসতে পারে বলে খবর।

এই বিষয়ে কার্তিক মহারাজ বলেন, “বাংলার ইতিহাসবিদ, যারা স্বাধীনতা ও ভারতীয় সংস্কৃতির সঙ্গে যুক্ত, তাঁদের নিয়ে কমিটি তৈরি করা হয়েছে। সেই কমিটিতে দশটি নাম নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কোথায় কী নাম হবে এরপর তা ঠিক করা হবে।“

Biswa Bangla Sarani

কার্তিক মহারাজ আরও বলেন, ভারতীয় সংস্কৃতি সম্পর্কে বর্তমান প্রজন্মের ধারণা বদলানোর চেষ্টা করা হয়েছে। তবে তাঁরা চান, প্রকৃত অর্থে ভারতীয় উৎকর্ষের সঙ্গে যারা যুক্ত তাঁদের নামেই রাস্তার নামকরণ হোক।

এদিকে গত ২১ জুন সোহরাওয়ার্দি অ্যাভিউনিউয়ের নাম বদলে রাখা হয় গোপাল মুখার্জি রোড। এবার শোনা যাচ্ছে, বিশ্ব বাংলা সরণি সহ কলকাতার আরও একাধিক গুরুত্বপূর্ণ সরণির নাম বদলাতে চলেছে। ইতিমধ্যেই নাম বাছাই করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।