অন্নপূর্ণা যোজনায় কতজনের ফর্ম বাতিল? কেন বাতিল? জানালেন মুখ্যমন্ত্রী

Published on:

Published on:

annapurna yojana(31)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পয়লা তারিখে অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে সুখবর শোনালেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। ১ কোটি ৬০ লক্ষ আবেদনকারীর তথ্য আপলোড করতে হয়েছে। দুপুর ১ টা থেকে টাকা পাঠানো শুরু হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।

কত নাম বাদ অন্নপূর্ণা যোজনায়? Annapurna Yojana

এদিন সকলের সামনে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, সরকারের টাকা উপযুক্ত লোকেরাই পাবেন। আপলোড হওয়া যাঁদের অ্যাকাউন্টে এখনও টাকা পৌঁছয়নি, তাঁরাও এদিন বিকেলের মধ্যেই অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কথায়, ৩ জুন প্রথম পর্যায়ে ২৭ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল। এরপর ১ কোটি ৬০ লক্ষ আবেদনকারীর তথ্য যাচাই ও আপলোড করার কাজ সম্পন্ন হয়েছে।

এরপরই মুখ্যমন্ত্রী বলেন, আবেদনপত্র যাচাইয়ের পর ১ কোটি ৬০ লক্ষ আবেদনকারীর মধ্যে প্রায় ২৬ লক্ষ আবেদন বাতিল করা হয়েছে। তার পরে ১ কোটি ৩০ লক্ষের বেশি আবেদনকারীকে যোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। শুভেন্দু অধিকারীর ঘোষণা মতোই প্রায় ১ কোটি ৩০ লক্ষ মহিলা পেতে চলেছেন অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, “আজ আমরা প্রায় ১ কোটি ১০ লক্ষ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেছি। বাকিদের টাকাও আজ বিকেলের মধ্যে পৌঁছে যাবে।” একজনকেও বাদ দেওয়া হবে না বলেও জানান মুখ্যমন্ত্রী। তিনি জানান, “সরকারের টাকা প্রকৃত যোগ্য ব্যক্তিরাই পাবেন, এটাই আমাদের লক্ষ্য। কোনও পক্ষপাত করা হয়নি।”

Annapurna Bhandar

আরও পড়ুন: উচ্চশিক্ষার ক্ষেত্রে সঠিক পথপ্রদর্শন! পড়ুয়াদের সুবিধার্থে শুরু হচ্ছে APAI-WB Pre Counselling & Education Fair 2026

মুখ্যমন্ত্রী বলেন, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন এমন প্রায় ২ কোটি অ্যাকাউন্ট যাচাই করা হয়। এর মধ্যে ২৬ লক্ষ অ্যাকাউন্ট এমন ব্যক্তিদের, যাঁরা ভারতীয় নাগরিক নন, মৃত বা অন্যত্র স্থানান্তরিত হয়েছেন। রয়েছে প্রায় ১০ লক্ষ পুরুষের নামও। মুখ্যমন্ত্রীর বক্তব্য, জনগণের করের টাকা যাতে অযোগ্য বা অভারতীয় ব্যক্তিদের কাছে না যায় সেই কারণে যাচাই প্রক্রিয়া অত্যন্ত জরুরি ছিল।