গরমের মাঝেই রবিতে ঝড়, শিলাবৃষ্টি একাধিক জেলায়: আগামীকালের আবহাওয়ার আগাম খবর

Published on:

Published on:

south bengal weather(225)
Follow

বাংলাহান্ট ডেস্ক: বাড়ছে গরম, বাড়ছে অস্বস্তি। আবহাওয়া দপ্তর বলছে, এবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমবে। বাড়বে তাপমাত্রা। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলায় জেলায় রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। যদিও এর মাঝে সামান্য স্বস্তির খবর হল সোমবার থেকে ফের বেশ কয়েকটি জেলা ভিজবে। তার আগে আগামীকাল রবিবার কেমন থাকবে আবহাওয়া? জানুন আগাম আপডেট।

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের কোথাও সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী পাঁচদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ পাঁচ থেকে সাত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। বৃহস্পতিবার ১৬ই এপ্রিল অবদি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তীব্র গরম অনুভূত হতে পারে।

আগামীকাল রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া সর্বত্র শুষ্ক আবহাওয়া থাকবে। সোমবার স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে দক্ষিণবঙ্গের পশ্চিমের কিছু অংশে সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ-সহ সামান্য ঝড় বৃষ্টির সম্ভাবনা।

সোমবার ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে খুব সামান্য বৃষ্টির সম্ভাবনা। সোম এবং মঙ্গলবার গরম ও অস্বস্তির কারণে আবহাওয়া সংক্রান্ত সতর্কতা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে।

South Bengal Weather

আরও পড়ুন: QR কোডেই মিলবে পরীক্ষার নির্দেশিকা, যুগের সঙ্গে পাল্লা দিয়ে ডিজিটাল হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির দাপট জারি থাকবে। শনিবার ও রবিবার ওপরের দিকের পাঁচ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড় ও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আগামী সাতদিন বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সতর্কতা আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। ঝড়-বৃষ্টি হলেও বাড়বে তাপমাত্রা। আগামী সাতদিনে সর্বোচ্চ তাপমাত্রা ৭ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।