বাংলাহান্ট ডেস্ক: সকাল থেকেই মেঘলা আকাশ। রোদের দেখা নেই। এদিনও ঝেঁপে হবে বৃষ্টি। বর্ষণ বাড়ারও পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। আবহাওয়া দপ্তর বলছে, বর্তমানে মৌসুমি অক্ষরেখার সঙ্গে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। যার মিলিত প্রভাবে বৃষ্টি বাড়ছে রাজ্যে। আজ কোথায় কোথায় সতর্কতা? বিকেলে কি বৃষ্টি বাড়বে? লেটেস্ট আপডেটটা জেনে নিন।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather
আজ রবিবার শহর কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে আরও বাড়তে পারে বৃষ্টি। ভারী বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, নদিয়া এবং বাঁকুড়ায়। এই তিন জেলায় ভারী বৃষ্টির বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। এ ছাড়া মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, হুগলি, উত্তর ২৪ পরগনা, হাওড়া-সহ জেলায় জেলায়।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, অক্ষরেখা দক্ষিণ-পশ্চিম উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বাংলাদেশের উপরে রয়েছে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত। সবকিছু মিলিয়ে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে স্থলভাগে আর বৃষ্টি হচ্ছে রাজ্যে। আগামীকাল থেকে বৃষ্টির দাপট আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
এদিন বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের সব জেলাতে আগামীকাল থেকে বাড়তে পারে বৃষ্টি। ঝড়-বৃষ্টির সাথে সাথে বৌবে দমকা ঝোড়ো হাওয়া। টানা বৃষ্টির কারণে তাপমাত্রা কমেছে দক্ষিণবঙ্গে। তবে পারদ কিছুটা নামলেও গুমোট ভাব রয়েছে।

আরও পড়ুন: কীসের ভিত্তিতে দেওয়া হবে অন্নপূর্ণা যোজনার টাকা? বিতর্ক বাড়তেই পরিষ্কার করলেন মুখ্যমন্ত্রী
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
সোমবার থেকে ফের ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। এদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। কমলা সতর্কতা জারি হয়েছে এই সব জেলায়। বাকি সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আগামী সপ্তাহের বৃহস্পতিবার পর্যন্ত একই রকম আবহাওয়া থাকার পূর্বাভাস উত্তরে।













