বাংলাহান্ট ডেস্ক: পূর্বাভাস মতোই তাপমাত্রা বাড়ছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। আবহাওয়া দপ্তর বলছে, আগামী পাঁচ দিনে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় সর্বোচ্চ ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। জেলায় জেলায় গরম ও আর্দ্র অস্বস্তিকর আবহাওয়ার সতর্কতাও রয়েছে। আবার সামান্য বৃষ্টিও হতে পারে দক্ষিণবঙ্গে। সবমিলিয়ে কোথায় কেমন থাকবে আবহাওয়া? আপডেট জানুন।
দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
হাওয়া অফিস বলছে আপাতত দক্ষিণবঙ্গে বড় ধরনের ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। সামান্য বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। মঙ্গলবার ও বুধবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে দক্ষিণবঙ্গের পশ্চিমের কিছু জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ সামান্য ঝড় বৃষ্টির সম্ভাবনা। ১৪ তারিখের পর বেশ কিছু জেলায় বৃষ্টি হবে।
পশ্চিমের কিছু জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ সামান্য ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে ১৪ ও ১৫ দু’দিন। তালিকায় পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও বীরভূম, মুর্শিদাবাদ। তবে বিক্ষিপ্ত বৃষ্টি হবে মাত্র। এর কারণে গরম মোটেও কমবে না বরং গরম ও অস্বস্তি বাড়বে দক্ষিণবঙ্গে।
গরম ও অস্বস্তির কারণে সোম এবং মঙ্গলবার আবহাওয়া সংক্রান্ত সতর্কতা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। বুধবার এবং বৃহস্পতিবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে সতর্কতা থাকছে। শুক্রবার থাকছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে।

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
আজ ও আগামীকাল বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। যদিও সব জেলার সর্বত্র বৃষ্টি হবে না। কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা ঝড়-বৃষ্টির সম্ভাবনা। আগামীকালও একই রকম থাকবে আবহাওয়া। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় আপাতত আবহাওয়া শুষ্ক থাকবে। তাপমাত্রাও বাড়বে চলতি সপ্তাহে।












