রাত পোহালেই বাড়বে ঝড়-বৃষ্টি! কলকাতা সহ দক্ষিণবঙ্গে আবহাওয়ার কমলা সতর্কতা: আগাম খবর

Published on:

Published on:

south bengal weather(232)
Follow

বাংলাহান্ট ডেস্ক: বৃহস্পতিবার রথ যাত্রা। আর এদিন থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে বাড়বে দুর্যোগ। দাপট দেখাবে ঝড়-বৃষ্টি। রথযাত্রার দিন দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে কলকাতা সহ জেলায় জেলায়। কোথায় কোথায় জারি রয়েছে সতর্কতা? আগাম আপডেট জেনে রাখুন। (West Bengal Weather Report)

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather

আগামীকাল বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে। এর মধ্যে অধিক ঝড়-বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বইবে ঝোড়ো হাওয়াও।

বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। তারপর পর শুক্রবার ও শনিবারও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি একই রকম থাকতে পারে। রবিবার থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা।

নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় ঝড়-বৃষ্টির তাণ্ডব। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে। যা বর্তমানে উত্তর ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলের কাছাকাছি অবস্থান করছে এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। আগামী দু’দিনে এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে।

south bengal weather(240)

আরও পড়ুন: সপ্তম পে কমিশন নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট, রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগী হলে জানুন

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে দার্জিলিং এবং জলপাইগুড়িতে। বাকি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার সহ সমস্ত জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার পর্যন্ত মোটের ওপর একই রকম থাকবে পরিস্থিতি। রবিবার থেকে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।