নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে বাড়বে ঝড়-বৃষ্টি, ভারী বর্ষণের লাল সতর্কতা উত্তরবঙ্গে: আবহাওয়ার খবর

Published on:

Published on:

Weather update across Bengal for the next 7 days
Follow

বাংলাহান্ট ডেস্ক: জেলায় জেলায় চলছে বৃষ্টি। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বর্ষণের জেরে দুর্যোগ, ওদিকে দক্ষিণবঙ্গেও (South Bengal Weather) বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে রোজই। আজ ছুটির দিনেও সেই সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর বলছে, আগামী সপ্তাহে বৃষ্টি আরও বাড়তে পারে দক্ষিণবঙ্গে। তার আগে আজ রবিবার কোন কোন জেলা ভিজবে? আবহাওয়ার খবর। (West Bengal Weather Report)

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather

দক্ষিণবঙ্গ জুড়ে মঙ্গলবার থেকে বৃষ্টি ফের বাড়তে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। আগামী শুক্রবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। আজ ও আগামীকাল সেভাবে কোনও সতর্কতা নেই। মঙ্গলবার জেলায় জেলায় ভারী বৃষ্টির কারণে জারি হয়েছে সতর্কতা।

২১ জুলাই উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া এই সব জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। যার কারণে জারি হয়েছে হলুদ সতর্কতা। এদিন বিক্ষিপ্ত বৃষ্টি হলেও বাতাসে আর্দ্রতার মাত্রা বেশি থাকায় বহাল থাকবে অস্বস্তি।

আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বড়সড় হেরফেরের সম্ভাবনা নেই। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক বা তার আশেপাশেই ঘোরাফেরা করবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০-৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

south bengal weather(240)

আরও পড়ুন: আজ ফাইনালে মেসিকে আটকাতে বিশেষ পরিকল্পনা স্পেনের কোচের! তবে ফেভারিট হিসেবেই নামবে আর্জেন্টিনা

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গে আজও প্রবল বৃষ্টির লাল সতর্কতা জারি রয়েছে। ঝড়-বৃষ্টির লাল সতর্কতা রয়েছে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। এছাড়া দার্জিলিং কোচবিহার এবং কালিম্পং জেলাতেও অতিভারী বৃষ্টির সম্ভাবনা। কমলা সতর্কতা জারি করা হয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে মালদা এবং দুই দিনাজপুরে। বুধবার পর্যন্ত মোটের ওপর একই রকম থাকবে পরিস্থিতি।