আবহাওয়ার পাল্টি! আজ থেকে দক্ষিণবঙ্গে টানা ঝড়-বৃষ্টির ‘খেল’, আজকের আবহাওয়া

Published on:

Published on:

south bengal weather(226)
Follow

বাংলাহান্ট ডেস্ক: ফের কালবৈশাখী ঝড় সহ বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। আজ থেকেই দক্ষিণবঙ্গের (South Bengal Weather) আবহাওয়ায় বদল আসবে। হাওয়া অফিস বলছে ঘূর্ণাবর্তের জেরে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায়। কতদিন এই রকম থাকবে পরিস্থিতি? জানাল আবহাওয়া দপ্তর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

হাওয়া অফিস বলছে, বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে। স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কিছু অংশে। রবিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে কালবৈশাখীর পূর্বাভাস। কোথাও কোথাও ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিতে ঝড় উঠতে পারে। ইতিমধ্যেই সতর্কতা জারি হয়েছে।

আজ শনিবার উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ঝড়বৃষ্টির অধিক সম্ভাবনা। সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতে শুষ্ক থাকবে আবহাওয়া। রবিবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির দাপট বাড়বে।

আগামীকালের জন্য ঝড়-বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিতে ঝড় বয়ে যেতে পারে। বাকি জেলাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে। বৃহস্পতিবার অবদি চলবে এমন। ঝড়-বৃষ্টির কারণে তাপমাত্রাও বেশ খানিকটা কমতে পারে। তবে তার আগে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে রয়েছে গরম ও অস্বস্তির কারণে সতর্কতাও।

South Bengal Weather on alert today when will the forecast change

আরও পড়ুন: শিরোপা জেতার পরেও কেন শ্রেয়স আইয়ারকে বাদ দিল KKR? রাখঢাক না রেখে কী জানালেন প্রাক্তন কোচ?

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

বৃহস্পতিবার পর্যন্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও। ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়িতে। এছাড়াও ঝড়-বৃষ্টির সম্ভাবনা কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার সহ মূলত ওপরের দিকের জেলাগুলিতে। পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সতর্কতা জারি রয়েছে।