বাংলাহান্ট ডেস্ক: আবহাওয়া দপ্তর ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস দিলেও তা আর হচ্ছে কই! মেঘলা আকাশে গুমোট গরম। দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় বৃষ্টিও হচ্ছে। তবে তা সামান্যই। যদিও আবহাওয়া দপ্তর বলছে আজ বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় রয়েছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস।
দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
ওয়েদার ডিপার্টমেন্ট বলছে কালবৈশাখী এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিন। বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। সাগরে থাকা ঘূর্ণাবর্তের জেরে কালবৈশাখী ঝড় সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। পূর্ব বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে, সমুদ্রতল থেকে যার উচ্চতা ০.৯ কিলোমিটার। ফলত বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে। আর ঝড়-বৃষ্টির সম্ভাবনা।
আজ ২৯ এপ্রিল ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব বর্ধমান ও সংলগ্ন জেলাগুলিতে। এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়াতেও কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। কোথাও কোথাও ৫০-৬০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এছাড়া বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টি হতে পারে কোথাও কোথাও।
আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইবে। ঝড়-বৃষ্টির জেরে আপাতত রাজ্যে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে আদ্রতাজনিত অস্বস্তি চরমে থাকবে একাধিক জেলায়।

আরও পড়ুন: আইপিএস এর সঙ্গে ‘অসহযোগিতা’র অভিযোগ, ভোটের আগের রাতে বদলি ফলতার যুগ্ম বিডিও
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
আজ ও আগামীকাল উত্তরবঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই সব জেলায় অধিক বৃষ্টি হতে পারে। পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।












