বাংলাহান্ট ডেস্ক: রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টি। একদিকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। তার সঙ্গে মৌসুমি অক্ষরেখা, সঙ্গে একাধিক ঘূর্ণাবর্ত, ওদিকে বঙ্গোপসাগরে সম্ভাব্য নিম্নচাপ। সবমিলিয়ে রাজ্যে আবহাওয়ার বড়সড় পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে (South Bengal Weather) এমনিতেই ঝড়-জলের পরিস্থিতি। বৃষ্টি কি আরও বাড়বে? কী বলছে আবহাওয়া দপ্তর?
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather
আবহাওয়া দপ্তর বলছে, আপাতত দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়-বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সপ্তাহান্তে। মঙ্গলে বজ্রবিদ্যুত সহ বৃষ্টির অধিক সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। এছাড়া দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হতে পারে কম-বেশি।
বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া ও হুগলির কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে। এই সব জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবারও একই রকম থাকবে আবহাওয়া।শুক্রবার নাগাদ ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে।

শনিবার এই সব জেলাগুলির পাশাপাশি ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতাতেও। রবিবার কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া, ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সতর্কতা জারি করা হয়েছে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে কিছু কিছু অংশে।

আরও পড়ুন: অরুণাচলের জমি অবৈধভাবে দখল করছে চিন? তদন্ত শুরু করছে সরকার, কী জানাল ভারতীয় সেনা?
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। শনিবার থেকে পরিস্থিতি আয়ত্তে আসবে। মঙ্গলবার উত্তরের জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার সহ পাহাড়ি জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা উত্তরের সর্বত্রই।













