মহারাষ্ট্রের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী হলেন প্রয়াত অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা! সম্পন্ন শপথগ্রহণ

Published on:

Published on:

Sunetra Pawar becomes the first woman Deputy Chief Minister of Maharashtra.
Follow

বাংলা হান্ট ডেস্ক: মহারাষ্ট্রের প্রথম মহিলা উপ মুখ্যমন্ত্রী হলেন সুনেত্রা পাওয়ার (Sunetra Pawar)। প্রয়াত অজিত পাওয়ারের (Ajit Pawar) স্ত্রী হলেন সুনেত্রা। তিনি রাজভবনে শপথ বাক্য পাঠ করলেন আজ। তাঁর এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস ও প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।

মহারাষ্ট্রের প্রথম মহিলা উপ-মুখ্যমন্ত্রী হলেন সুনেত্রা (Sunetra Pawar):

বুধবার অজিত পাওয়ারের প্রয়াণের খবর আসার পর পরই দলীয় বৈঠকে বসে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির নেতারা। ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি অর্থাৎ এনসিপির বর্তমান ওয়ার্কিং প্রেসিডেন্ট হলেন প্রফুল প্যাটেল। তিনি দলের অন্যান্য নেতাদের সঙ্গে কথা বলেন। সেই সঙ্গে আলাদা করে কথা বলেন সুনেত্রা পাওয়ারের সঙ্গে। সমস্ত বিধায়কদের সম্মতিতে সুনেত্রাকে বেছে নেওয়া হয়। সুনেত্রার নাম বৈঠকে প্রস্তাব করেন প্রবীণ নেতা ছগন ভুজবল।

সুনেত্রাকে উপমুখ্যমন্ত্রী করা হলেও তিনি মহারাষ্ট্র বিধানসভার সদস্য নন। নির্ধারিত সময়ের মধ্যে তাকে উপ নির্বাচনে জিততে হবে অথবা বিধান পরিষদে মনোনীত হতে হবে। ইতিমধ্যে প্রশ্ন উঠেছে দুই শিবিরের পুনর্মিলন হবে নাকি সেটা ভেস্তে গেল। মারাঠা রাজনীতিতে সুনেত্রা ‘বৌদি নামে বা বহিনি’ নামে পরিচিত। তিনি ২০২৪ সালে নির্বাচনে বারামতিতে সুপ্রিয়া সুলের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন, কিন্তু হেরে যান। ১৮ জুন তিনি রাজ্যসভায় প্রবেশ করেন।

আরও পড়ুন:প্রতিরক্ষায় স্পষ্ট হচ্ছে আত্মনির্ভরতা! যুদ্ধবিমান-ক্ষেপণাস্ত্রের ক্ষমতা বাড়াতে বড় চুক্তি ভারতীয় বায়ুসেনার

জেলা পরিষদের নির্বাচন নিয়ে কি ফলাফল হয় তা ঘোষণার পর ৮ ফেব্রুয়ারি দুই শিবিরের পুনর্মিলন হওয়ার কথা ছিল। কিন্তু অজিত পাওয়ারের মৃত্যু সমস্ত পরিকল্পনা, প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল। অন্যদিকে শরদ পাওয়ার দাবি করেছেন যে সুনেত্রা উপমুখ্যমন্ত্রী হচ্ছেন, সে ব্যাপারে তিনি পরিবারের কারো সঙ্গে আলোচনা করেননি। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে শরদ পাওয়ারের নেতৃত্ব আদৌ কি মানতে চাইছেন না সুনেত্রারা।

আরও পড়ুন: ঢেলে সাজবে শহর, ৪২ কোটি খরচে গঙ্গার বুকে তৈরি হবে অত্যাধুনিক প্যাসেঞ্জার টার্মিনাল

Sunetra Pawar becomes the first woman Deputy Chief Minister of Maharashtra.

এখন মহারাষ্ট্রে রাজ্য রাজনীতির উপর তীক্ষ্ণ নজর সকলেরই। শনিবার বিকেলে সুনেত্রা পাওয়ার কে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল আচার্য দেবব্রত। শনিবারের বিধান পরিষদীয় দলের বৈঠকের পরই সর্বসম্মতিতে প্রস্তাব করা হয় সুনেত্রার নাম।