বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূলের নাম, প্রতীক ফ্রিজ ইস্যু সুপ্রিম কোর্ট (Supreme Court) অবধি গড়িয়েছে। জরুরি শুনানির আবেদন মেনে বৃহস্পতিবার এই মামলার প্রথম শুনানি হয়েছে। আর সেদিনই নির্বাচন কমিশনকে (Election Commission) বড় নির্দেশ দিল প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ।
তৃণমূলের নাম-প্রতীক ফ্রিজ মামলায় বড় নির্দেশ | (Supreme Court)
নির্বাচন কমিশন তৃণমূলের নাম, প্রতীক ফ্রিজ করার যে অন্তর্বর্তী সিদ্ধান্ত নিয়েছে, তার বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী প্রতীক ও দলের নাম সংক্রান্ত বিষয় নিষ্পত্তি করার জন্য কতটা সময় দরকার, তা কমিশনকে জানাতে বলেছে প্রধান বিচারপতির বেঞ্চ।
আরও পড়ুনঃ ‘বাম আমলের বকেয়া DA মেটাবে রাজ্য সরকার’! বিরাট ঘোষণা দিলীপ ঘোষের
এদিনের শুনানিতে কমিশনের উদ্দেশে সুপ্রিম কোর্ট বলে, “এমন একটি যুক্তিসঙ্গত সময়সীমা বলুন, যার মধ্যে দুই পক্ষই নিজেদের প্রমাণ ও বক্তব্য পেশ করার ন্যায্য সুযোগ পাবে। আবার বিষয়টি অযথা দীর্ঘায়িতও হবে না।“
পাশাপাশি শীর্ষ আদালত জানিয়েছে, দুই পক্ষের বক্তব্য ও যাবতীয় প্রমাণ খতিয়ে দেখে নির্বাচন কমিশনের হাতেও সিদ্ধান্ত নেওয়ার জন্য যথেষ্ট সময় থাকতে হবে। মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার।
তৃণমূলের নাম, প্রতীক নিয়ে কালীঘাট শিবির ও ঋতব্রত শিবিরের মধ্যে দড়ি টানাটানির মধ্যে গত বৃহস্পতিবার একটি অন্তর্বর্তী নির্দেশ দেয় কমিশন। তাঁরা জানায়, আপাতত ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ নাম ও ‘জোড়াফুল’ প্রতীক ফ্রিজ করা হচ্ছে। আসল তৃণমূল কে, দল কার, দলের তহবিল কার হাতে থাকবে এসব চূড়ান্ত না হওয়া অবধি আপাতত তা কমিশনের সিন্দুকে জমা থাকবে।

কমিশনের এই অন্তর্বর্তী নির্দেশের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মমতা। ওই মামলার ঋতব্রতকেও যুক্ত করা হয়। দ্রুত শুনানির আবেদনও জানিয়েছিলেন মমতার আইনজীবী কপিল সিব্বল। এবার সেই মামলার শুনানিতেই নির্বাচনী প্রতীক ও দলের নাম সংক্রান্ত বিষয় নিষ্পত্তি করার জন্য কতটা সময় দরকার, তা কমিশনকে জানাতে বলল আদালত।













