বাংলা হান্ট ডেস্কঃ ভোটের ঠিক আগে সুপ্রিম কোর্টে (Supreme Court) আইপ্যাক মামলার শুনানিতে বড় বিতর্ক তৈরি হয়েছে। ইডি কীভাবে সংবিধানের ৩২ নম্বর ধারা ব্যবহার করে রাজ্যের বিরুদ্ধে অভিযোগ আনছে, সেটাই প্রশ্নের মুখে। রাজ্যের আইনজীবীরা বলছেন, এই ধারা সাধারণ মানুষের জন্য, কোনও সরকারি সংস্থার জন্য নয়।
সুপ্রিম কোর্টে (Supreme Court) ইডির ভূমিকা নিয়ে বিতর্ক
বুধবার সুপ্রিম কোর্টে (Supreme Court)আইপ্যাক মামলার শুনানি হয়। এই মামলায় ইডি সংবিধানের ৩২ নম্বর ধারায় মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ এনেছে। রাজ্যের আইনজীবী মনু সিংভি আদালতে বলেন, ইডির এইভাবে মামলা করার অধিকার নেই। তাঁর মতে, মৌলিক অধিকার ব্যক্তির জন্য, কোনও সংস্থা তা দাবি করতে পারে না। একজন ইডি আধিকারিক কীভাবে এই আবেদন করলেন, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
তিনি আরও বলেন, ইডি নিজেই একটি শক্তিশালী সংস্থা। তারা আবার নিজেদের সুরক্ষার কথা বলে মামলা করতে পারে না। সিবিআই তদন্ত চাওয়ার ক্ষেত্রেও কোন মৌলিক অধিকারের কথা বলা হচ্ছে, সেটাও পরিষ্কার নয় বলে জানান সিংভি। অন্যদিকে, আইনজীবী মেনকা গুরুস্বামী বলেন, ৩২ নম্বর ধারা তৈরি হয়েছে সাধারণ মানুষের অধিকার রক্ষার জন্য। যদি কোনও সংস্থা এই ধারা ব্যবহার করে, তাহলে তার আসল উদ্দেশ্য নষ্ট হয়ে যাবে। এতে সাধারণ মানুষের অধিকারও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে তিনি সতর্ক করেন।

আরও পড়ুনঃ ভোটের আগে কড়া কমিশন! নজরে তৃণমূলের একাধিক প্রভাবশালী নেতা, হতে পারেন আটকও
এই প্রসঙ্গে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের উদাহরণ দেন। বলেন, সেই সময়ের পর থেকেই সারা বিশ্বে একটা ধারণা তৈরি হয়েছে রাষ্ট্র কখনও নাগরিকদের মৌলিক অধিকার কেড়ে নিতে পারে না। বরং নাগরিকদের সুরক্ষা দেওয়ার জন্যই এই অধিকার। সব মিলিয়ে, ভোটের আগে এই মামলার শুনানি ঘিরে আদালতে (Supreme Court) গুরুত্বপূর্ণ আলোচনা হয় হয়েছে।












