‘৬৬৪৫ কোটি টাকার বকেয়া..,’ DA মামলার শুনানির আগেই সুপ্রিম কোর্টে স্টেটাস রিপোর্ট জমা দিল রাজ্য

Published on:

Published on:

dearness allowance(163)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ সুপ্রিম ডেডলাইন মাথায় রেখে বকেয়া মহার্ঘ ভাতা (Dearness Allowance) মেটাতে পদক্ষেপ করছে রাজ্য। আজ রাজ্যের সময়সীমা বৃদ্ধির আবেদনের প্রেক্ষিতে শুনানি সুপ্রিম কোর্টে (Supreme Court)। তার আগে ডিএ মামলায় সর্বোচ্চ আদালতে স্ট্যাটাস রিপোর্ট জমা দিল রাজ্য (State Government)। জানান হল, সুপ্রিম রায় মেনে ৬৬৪৫ কোটি টাকা বকেয়া DA মেটানো হয়েছে ইতিমধ্যেই।

সুপ্রিম কোর্টে স্টেটাস রিপোর্ট | Dearness Allowance

আদালতে রাজ্য জানিয়েছে, সুপ্রিম কোর্ট নিযুক্ত ৪ সদস্যের কমিটির সঙ্গে আলোচনা করেই বকেয়া মহার্ঘ ভাতা সরকারি কর্মচারীদের দেওয়া হয়েছে। রিপোর্টে জানানো হয়েছে, বর্তমান এবং তৎকালীন রাজ্য সরকারি কর্মী মিলিয়ে বকেয়া ডিএ ৪৭৯৪ কোটি টাকা। পেনশনভোগী এবং ফ্যামিলি পেনশনভোগীদের বকেয়া মহার্ঘ ভাতার পরিমাণ ১৮৫০ কোটি টাকা।

জানানো হয়েছে, ২০১৬ জানুয়ারি থেকে ২০১৯ পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতা দিয়েছে সরকার। পাশাপাশি রাজ্য সরকার তরফে জানানো হয়েছে ২০০৮ থেকে ২০১৫ ডিসেম্বর পর্যন্ত সরকারি কর্মীদের চাকরিগত তথ্য কম্পিউটারাইজড নেই। সেই তথ্য খুঁজে আলাদা পোর্টাল তৈরি হচ্ছে।

সুপ্রিম কোর্টে আবেদনে সরকার জানিয়েছিল বকেয়া মহার্ঘ ভাতা মেটাতে আলাদা পোর্টাল তৈরি করা হয়েছে। তবে পোর্টাল প্রস্তুতকারী সংস্থা জানিয়েছে পোর্টাল পুরো প্রস্তুত করতে সময় লেগে যাবে। রাজ্য তরফে জানানো হয়েছে যেহেতু ২০০৮ -২০১৫ বকেয়া ডিএ-র হিসেব অসম্পূর্ণ তাই ওই টাকা প্রদানের বিষয়ে আদালতের দ্বারা নিযুক্ত কমিটির সঙ্গে আলোচনা করেই এগোনো হচ্ছে৷

dearness allowance(156)

আরও পড়ুন: বুধে বৃষ্টি দক্ষিণবঙ্গের ৮ জেলায়, কতদিন চলবে? আবহাওয়ার খবর

রাজ্য জানিয়েছে, বর্তমান ও তৎকালীন সময়ের সরকারি কর্মচারীদের মধ্যে গ্রুপ এ, বি, সি কর্মীদের GPF অর্থাৎ জেনারেল প্রভিডেন্ড ফান্ডে টাকা দেওয়া হচ্ছে। আর গ্রুপ ডি কর্মীদের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। আজ বুধবার বিচারপতি করোল এবং বিচারপতি মিশ্রের বেঞ্চে রাজ্যের সরকারি কর্মীদের ডিএ সংক্রান্ত বিষয়ে রাজ্যের আবেদনের শুনানি হতে চলেছে। তার আগেই স্ট্যাটাস রিপোর্ট জমা দিল রাজ্য।