বুধে বৃষ্টি দক্ষিণবঙ্গের ৮ জেলায়, কতদিন চলবে? আবহাওয়ার খবর

Published on:

Published on:

south bengal weather(223)
Follow

বাংলাহান্ট ডেস্ক: শুষ্ক আবহাওয়ায় বাড়ছে তাপমাত্রা আর পাল্লা দিয়ে বাড়ছে অস্বস্তি। রীতিমতো পুড়ছে দক্ষিণবঙ্গ। সবে বৈশাখ মাস পড়ল। আবহাওয়া দপ্তর বলছে আজ থেকে কিছুটা পরিবর্তন হতে পারে পরিস্থিতি। তবে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলায় জেলায় রয়েছে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির কারণে সতর্কতা।

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

আজ বুধবার দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পয়লা বৈশাখের দিন বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ায়, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। সাথে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এই সব জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে অবশ্য আবহাওয়া শুষ্কই থাকবে।

ঝড়-বৃষ্টির কারণে আজ ও আগামীকাল হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। পাশাপাশি বুধবার এবং বৃহস্পতিবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে গরম ও অস্বস্তির কারণে আবহাওয়া সংক্রান্ত সতর্কতা রয়েছে। আগামীকাল সতর্কতা থাকছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে।

কলকাতায় আপাতত বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। পাশাপাশি কিছু জেলায় দু’এক পশলা বৃষ্টি হলেও গরম সেভাবে কমবে না। শনিবার পর্যন্ত গরম ও অস্বস্তির সতর্কতা রয়েছে। আবহাওয়া দপ্তর বলছে, মূলত পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিক থেকে গাঙ্গেয় বঙ্গে শুকনো বাতাস ঢুকছে। যার কারণে উষ্ণতা এবং আর্দ্রতা বাড়ছে।

South Bengal Weather temperatures drop due to chaitra rains

আরও পড়ুন: বদলাবে সংঘাতের সমীকরণ? ৩৩ বছর পর সম্পন্ন হল ইজরায়েল-লেবাননের মধ্যে সরাসরি আলোচনা

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি, কালিম্পঙে হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের আশঙ্কাও থাকছে। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে প্রতি ঘণ্টায় বইতে পারে ঝোড়ো হাওয়া। হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বাকি সর্বত্র শুষ্ক থাকবে আবহাওয়া। উত্তরে ঝড়-বৃষ্টি যেমন চলবে তেমন আগামী কয়েকদিনে বাড়বে তাপমাত্রাও।