বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। পুজোর আগেই পুলিশে বিরাট নিয়োগের (Police Recruitment) ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার বিধানসভায় পুলিশ বাজেটের জবাবি ভাষণে বক্তব্য রাখতে গিয়ে একথা ঘোষণা করেন তিনি।
পুলিশে বড় নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর | (Police Recruitment)
পুজোর আগে কলকাতা ও রাজ্য পুলিশে বড় নিয়োগের কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বুধবার বিধানসভায় তিনি বলেন, পুলিশে ১৬ হাজার কনস্টেবল নিয়োগের পাশাপাশি প্রচুর মহিলা পুলিশ নিয়োগ করা হবে। সব মিলিয়ে, পুজোর আগেই ২০ হাজার নিয়োগ চলবে।
আরও পড়ুনঃ এখনই কোনও ‘ব্ল্যাঙ্কেট প্রোটেকশন’ নয়! অভিষেকের আবেদন সটান খারিজ করল হাইকোর্ট
শুভেন্দু দাবি করেন, আগের সরকারের আমলে পুলিশে উন্নতির বদলে বহু ফাঁকফোকর রয়ে গিয়েছে। পালাবদলের পর পুলিশকে আরও ‘স্মার্ট’ করে তোলাই লক্ষ্য রাজ্যের। সেই কারণে ২০ হাজার নিয়োগ করা হবে। ঘুষ নেওয়ার অভিযোগ জানানোর জন্য খোলা হবে কন্ট্রোলরুম।
জানা গিয়েছে, রাজ্য পুলিশে মোট পদের সংখ্যা ১ লক্ষ ২১ হাজার ৩৪৪। বর্তমানে ৪৩ হাজারের বেশি পদ ফাঁকা। এবার সেই শূন্যপদ পূরণেই উদ্যোগী নতুন রাজ্য সরকার।
মুখ্যমন্ত্রী বলেন, “কলকাতা পুলিশে কিছুটা সিস্টেম আছে। বাকি সব শূন্য। পুলিশ ব্যারাক, ডিএ, বদলি নীতি, বেতন কমিশন কিছু নেই। যেদিকে তাকাবেন সেদিকেই অন্ধকার।“ বিগত কয়েক বছরে পুলিশে নিয়োগ থেকে শুরু করে থানার পরিকাঠামো উন্নয়ন কিছুই হয়নি বলে দাবি করেন তিনি।

পুলিশে নিয়োগের পাশাপাশি রাজ্যে নারী নিগ্রহ রুখতে বড় ঘোষণাও করেন শুভেন্দু। তিনি বলেন, “পুলিশকে সব মিটিংয়ে বলেছি, কোনও মহিলা বা কন্যার উপর যদি কিছু হয়, কারও নির্দেশের অপেক্ষা করার দরকার নেই। যা করার করবেন। ঢাল হিসেবে মুখ্যমন্ত্রী রক্ষা করবে।“
এদিকে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে নিয়োগ সংক্রান্ত একের পর এক ঘোষণা হচ্ছে। কয়েকদিন আগেই পিএসসির মাধ্যমে রাজ্যের পঞ্চায়েত দফতরে ১১ হাজার কর্মী নিয়োগের কথা ঘোষণা করেছিলেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এবার পুলিশ নিয়োগের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।













