Durga Puja 2026 Live Updates

পালাবদলের পর চাকরির জোয়ার! পুলিশ, পঞ্চায়েত সহ নানা ক্ষেত্রে ৪৫ হাজার নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published on:

Published on:

Suvendu Adhikari announced 45 thousand Government jobs
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে পালাবদলের পর থেকে নিয়োগে (Job Recruitment) গতি এসেছে। এবার চতুর্থীর সন্ধ্যায় ৪৫ হাজার চাকরির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কোন কোন ক্ষেত্রে কত পদে নিয়োগ করা হবে তা জানিয়েছেন তিনি।

৪৫ হাজার চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর | (Suvendu Adhikari)

বুধবার মহাচতুর্থী। এদিন সন্ধ্যাতেই ৪৫ হাজারের বেশি চাকরির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, পুলিশ, স্কুল, পঞ্চায়েত সহ নানা ক্ষেত্রে মোট ৪৫,১৮৫ জনকে নিয়োগ করা হবে।

আরও পড়ুনঃ আয়ুষ্মান ভারত কার্ড বানানোর সহজ উপায়! বাড়ি বসে কীভাবে বানাবেন জানুন

কোন ক্ষেত্রে কতজনকে নিয়োগ করা হবে তা ব্যাখ্যা করে শুভেন্দু বলেন, “স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে ৩৩,১৯১ জন, পঞ্চায়েত ও রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে ৭১১৯ জন, টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং স্কিল ডেভেলপমেন্টে ১৮৮৬ জন ও পুলিশে ৯৯৬ জনকে নিয়োগের অনুমোদন দিয়েছে ক্যাবিনেট। শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।“

মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, এই ৪৫,১৮৫ নিয়োগের মধ্যে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টেই সবচেয়ে বেশি নিয়োগ হচ্ছে। এই বিভাগের ৩৩,১৯১ জনের মধ্যে অ্যাসিস্ট্যান্ট টিচার ১২,৩৪৩ জন, আপার প্রাইমারিতে ৬০৫২ জন, প্রাইমারি অ্যাসিস্ট্যান্ট টিচার পদে ৪৪৩২ জন, হেডমাস্টার পদে ৪৩৯৪ জন, ফার্স্ট গ্রেড টিচার পদে ১০৩২ জন ও অ্যাসিস্ট্যান্ট টিচার (পিজি) পদে ২৩ জনকে নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে।

এছাড়া এদিন বন্ধ চা বাগানের শ্রমিকদের জন্য আর্থিক সহায়তার ঘোষণা করেছেন শুভেন্দু। তিনি বলেন, “২০২৩ সাল থেকে ২১টি চা বাগান বন্ধ। তাঁদের বেতন বন্ধ, ফলে বোনাসের কোনও প্রশ্ন ওঠে না। পুজোর জন্য এই মাসে তাঁদের ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেবে রাজ্য সরকার।“

Suvendu Adhikari

মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, ৬০ বছরের কম বয়সী শ্রমিকদের এই ৫ হাজার টাকার আর্থিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি ৫০ কেজি করে চাল দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

গত সোমবারই রাজ্য পুলিশের কনস্টেবল পদে ১১,৫৯৩ জনকে নিয়োগপত্র তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি নভেম্বরের শেষে আরও ৯ হাজার পুলিশকর্মীর নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানিয়েছেন তিনি। এবার পুলিশ, পঞ্চায়েত সহ নানা ক্ষেত্র মিলিয়ে ৪৫ হাজারের বেশি নিয়োগের কথা ঘোষণা করলেন তিনি।