সেপ্টেম্বর মাস থেকে শুরু হবে কাজ! রাজ্যে অর্জুন বাহিনী তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published on:

Published on:

Arjun Force
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বাংলায় এবার তৈরি হচ্ছে অর্জুন বাহিনী (Arjun Force)। আগামী সেপ্টেম্বর মাস থেকে কাজ শুরু করবে তাঁরা। রবিবার এমনই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এই অর্জুন বাহিনী কী কাজ করবে সেটাও জানিয়েছেন তিনি।

সেপ্টেম্বর থেকে রাজ্যে কাজ শুরু করবে অর্জুন বাহিনী | (Arjun Force)

রাজ্যে পালাবদলের পর পরই কলকাতার তারাতলায় এক মারাত্মক বিপর্যয় ঘটেছিল। সেই ঘটনার পর বিপর্যয় মোকাবিলা বাহিনী ঢেলে সাজানোর কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। এবার সেই বিপর্যয় মোকাবিলাতেই নতুন বাহিনী তৈরি করল রাজ্য সরকার। নাম দেওয়া হয়েছে অর্জুন বাহিনী।

আরও পড়ুনঃ দূর হল লক্ষ লক্ষ মহিলার চিন্তা! অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট সুখবর দিলেন শমীক

রবিবার মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের এত বড় শহর। এখানে এত বছর ধরে অনেক বেআইনি নির্মাণ হয়েছে। সেই কারণে এখানে বিপর্যয় মোকাবিলার জন্য আরও অত্যাধুনিক ব্যবস্থা থাকা দরকার। তাই এবার অর্জুন বাহিনী তৈরি করা হচ্ছে। আগামী সেপ্টেম্বর মাস থেকে তাঁরা কাজ শুরু করবে।“

রাজ্যে পালাবদলের পরেই তারাতলায় একটি নির্মীয়মাণ গোডাউনের একাংশ ভেঙে প্রাণ হারান বহু শ্রমিক। সেই সময় একদিকে যেমন তৃণমূল আমলে হওয়া বহু দুর্নীতির অভিযোগ সামনে এসেছিল। সেই সঙ্গেই অত্যাধুনিক পদ্ধতিতে উদ্ধারকাজের নমুনাও দেখেছিল রাজ্যবাসী।

এনডিআরএফ, বিপর্যয় মোকাবিলা বাহিনী, ভারতীয় সেনা, পুলিশ বাহিনী, দমকল বিভাগ কাঁধে কাঁধ মিলিয়ে তারাতলায় উদ্ধারকাজ চালিয়েছিল। ড্রোনের সাহায্যে ঘটনাস্থলে নজরদারি ও গ্যাস কাটারের মাধ্যমে লোহার জট এবং ভারী কংক্রিট সরানো হয়। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার অত্যাধুনিক বিপর্যয় মোকাবিলা বাহিনী গড়ে তুলছে রাজ্য সরকার।

Suvendu Adhikari announcement of Arjun Force

জানা গিয়েছে, অর্জুন বাহিনীকে উদ্ধারকাজের জন্য অত্যাধুনিক প্রযুক্তি ও আধুনিক সরঞ্জাম দেওয়া হবে। তারাতলায় যেভাবে উদ্ধারকাজ চালানো হয়েছিল, এবার সেই মডেলই আরও বৃহত্তর রূপ পেতে চলেছে বলে মনে করা হচ্ছে।

সব মিলিয়ে, বিপর্যয় মোকাবিলা বাহিনীকে আরও মজবুত করে তুলতে বড় পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী এদিন বলেন, ইতিমধ্যেই অর্জুন বাহিনীর জন্য ক্যাম্পাস, বিল্ডিং সব পাওয়া গিয়েছে। এই বাহিনীতে নিযুক্ত সকলে দক্ষ হবে বলে জানান তিনি।