অন্নপূর্ণা যোজনা নিয়ে কমল চিন্তা! ১৭ আগস্ট থেকে কারা টাকা পাবেন, জানালেন মুখ্যমন্ত্রী

Published on:

Published on:

Suvendu Adhikari announced who will receive Annapurna Yojana from 17th August
Follow

বাংলা হান্ট ডেস্কঃ আগামী ১৭ আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) তৃতীয় কিস্তি পাঠাতে শুরু করবে রাজ্য সরকার। আগেই এই ঘোষণা হয়েছে। এবার কাদের অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে ঢুকবে, তা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এরপর স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বহু মহিলা।

অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট মুখ্যমন্ত্রীর | (Annapurna Yojana)

বুধবার এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী ফের স্পষ্ট করে দেন, সরকারি টাকা নিয়ে কোনও রকম নয়-ছয় হবে না। একমাত্র যোগ্য উপভোক্তাদের চিহ্নিত করে অন্নপূর্ণা যোজনার টাকা পাঠানো হবে।

আরও পড়ুনঃ ‘সব মা-বোনেরা আসুন’! ১৪ আগস্ট রাতে বিশেষ কর্মসূচি, মহিলাদের আহ্বান অগ্নিমিত্রার

শুভেন্দু বলেন, “অনেকে যেমন অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগ জানিয়েছেন, তেমনই অনেকে আবার অভিযোগ করেছেন, যোগ্য নন, এমন মহিলাও এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। সেই কারণে রাজ্য সরকার বর্তমানে ভেরিফিকেশন করছে। আগামী ১৩ আগস্ট, বৃহস্পতিবার অবধি এই প্রক্রিয়া চলবে।“

মুখ্যমন্ত্রী এরপর জানান, ইতিমধ্যেই যাদের ভেরিফিকেশন সম্পন্ন হয়েছে, আগামী ১৭ আগস্ট থেকে সেসব যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে ঢুকতে শুরু করবে। পাশাপাশি নতুন আবেদনকারীরাও এইদিন থেকে টাকা পাবেন।

শুভেন্দু বলেন, আগের সরকারের আমলে যেভাবে আর্থিক যোজনার দুর্নীতি হয়েছে, বর্তমান রাজ্য সরকারের আমলে তা হবে না। এসওপি-র ভিত্তিতেই ভেরিফিকেশন হয়েছে বলে জানান তিনি। একইসঙ্গে বলেন, প্রত্যেক মাসে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকতে এত দেরি হবে না। মাসের দ্বিতীয় সপ্তাহেই যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পাঠিয়ে দেবে অর্থ দফতর।

Annapurna Yojana(65)

এছাড়া এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম শিথিল করা হয়েছে। ফলে আরও বেশি সংখ্যক মহিলা এই প্রকল্পের সুবিধা পাবেন। রাজ্যের যেসব মহিলা দিব্যাঙ্গ ভাতা ও পিএম কিষাণ যোজনার অধীন রয়েছেন, তাঁরাও এবার থেকে এই প্রকল্পের সুবিধা পাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।