বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে সরকারি চাকরির আশায় থাকা লাখ লাখ যুবক-যুবতীর জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার (Suvendu Adhikari)। দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি দপ্তরে যে বিপুল সংখ্যক পদ খালি পড়ে রয়েছে, সেগুলি দ্রুত পূরণের পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে নতুন নিয়োগের জন্য আলাদা নীতিও আনা হচ্ছে বলেও জানানো হয়েছে।
৫০ হাজার সরকারি চাকরিতে নিয়োগের ঘোষণা শুভেন্দুর (Suvendu Adhikari)
সোমবার নবান্নে রাজ্য সরকারি কর্মচারীদের চারটি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেই বৈঠকেই তিনি জানান, আগামী ডিসেম্বর মাসের মধ্যে রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে খালি থাকা প্রায় ৫০ হাজার পদে নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রীর (Suvendu Adhikari) বক্তব্য, দীর্ঘদিন ধরে ফাঁকা পড়ে থাকা পদগুলি দ্রুত পূরণ করতে হবে। তাই নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রেখে দ্রুত কাজ শেষ করার নির্দেশও দেওয়া হয়েছে। এর ফলে একদিকে যেমন সরকারি দপ্তরগুলিতে কর্মীসংকট কমবে, অন্যদিকে চাকরিপ্রার্থীদের জন্যও বড় সুযোগ তৈরি হবে।
সরকারি সূত্রে খবর, আগামী ৫ জুনের মধ্যে নতুন নিয়োগ নীতি প্রকাশ করা হবে। এরপর ধাপে ধাপে বিভিন্ন সরকারি পদের জন্য বিজ্ঞপ্তি জারি করা হবে। ফলে চাকরিপ্রার্থীদের নজর এখন সেই ঘোষণার দিকেই। তবে অস্থায়ী কর্মীদের স্থায়ী করার বিষয়ে এদিন কোনও সিদ্ধান্ত জানানো হয়নি। সূত্রের দাবি, অস্থায়ী কর্মীদের স্থায়ী করা হলে নতুন স্থায়ী পদে নিয়োগের সুযোগ কমে যেতে পারে বলে মনে করছে সরকার। সেই কারণেই বিষয়টি নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

আরও পড়ুনঃ তৃণমূলে বড় ভাঙন আসন্ন! বড় সিদ্ধান্ত নিতে চলেছে ৫০ বিধায়ক
তবে মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) জানিয়েছেন সরকারের লক্ষ্য, দীর্ঘদিন ধরে জমে থাকা শূন্যপদ দ্রুত পূরণ করে প্রশাসনিক কাজের গতি বাড়ানো এবং একই সঙ্গে রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা।













