অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা, ১৭ সেপ্টেম্বর এক লক্ষ মহিলার জমায়েত কলকাতায়

Published on:

Published on:

Suvendu Adhikari Announces Annapurna Day Rally
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় কর্মসূচির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ভবানীপুরে অন্নপূর্ণা প্রকল্পের মহিলা উপভোক্তাদের ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে তিনি জানান, ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে ‘অন্নপূর্ণা দিবস’ পালন করা হবে। জেলায় জেলায় মহিলাদের জমায়েতের পাশাপাশি কলকাতায় এক লক্ষ মহিলাকে নিয়ে জনসভা করবেন বলেও জানান তিনি।

১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণা দিবস, ভবানীপুরে কত মহিলা পেলেন টাকা?

ভবানীপুরের অনুষ্ঠানে শুভেন্দু (Suvendu Adhikari) জানান, এই বিধানসভা কেন্দ্রে ১৪ হাজার ৫০০-র বেশি মহিলা ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনার আওতায় এসেছেন। আরও আড়াই হাজার মহিলা এই প্রকল্পের জন্য যোগ্য বলে প্রমাণিত হয়েছেন। তাঁর দাবি, সব মিলিয়ে ভবানীপুরের প্রায় ১৭ হাজার মহিলার অ্যাকাউন্টে তিন হাজার টাকা করে ঢুকেছে। যোগ্য হয়েও কেউ টাকা না পেলে পোর্টালে নাম নথিভুক্ত করার পরামর্শ দেন তিনি। পাশাপাশি তাঁর উপর ভরসা রাখার বার্তাও দেন।

মমতার আমলের সরকার নিয়ে একাধিক অভিযোগ তোলেন শুভেন্দু (Suvendu Adhikari)

শুভেন্দুর (Suvendu Adhikari) দাবি, শুধু ভাতা নয়, বাংলার সামগ্রিক উন্নয়নের জন্যই মানুষ বিজেপিকে ক্ষমতায় এনেছে। যারা বিজেপিকে চায় না, তারা রাজ্যে বিজেপির কাজও দেখতে চায় না বলে মন্তব্য করেন তিনি। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে গত ১৫ বছরের সরকার নিয়ে একাধিক অভিযোগ তোলেন শুভেন্দু। কালীঘাট থেকে আসামিকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার অভিযোগ, ২৬ হাজার চাকরি চলে যাওয়া, আরজি কর থেকে কসবা ল কলেজ পর্যন্ত মহিলাদের উপর অত্যাচার এবং টাটাকে রাজ্য থেকে সরিয়ে দেওয়ার প্রসঙ্গও তোলেন তিনি।

লক্ষ্মীর ভাণ্ডার নিয়েও রাজ্য সরকারকে আক্রমণ করেন শুভেন্দু (Suvendu Adhikari)। তাঁর দাবি, ২০২১ সালে মাত্র ৫০০ টাকা দিতে অনেক সময় লেগেছিল, ২০২৪ সালে তা বেড়ে এক হাজার টাকা হয়। বিজেপির কর্মী-সমর্থক এবং বিজেপি জেতা এলাকার মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার থেকে বঞ্চিত করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে শুভেন্দু (Suvendu Adhikari) জানান, জুনে ২৮ লক্ষ, জুলাইয়ে ১ কোটি ১৯ লক্ষ এবং চলতি মাসে ১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। এখনও আরও ২০-৩০ লক্ষ মহিলাকে দিতে হলে সেই টাকাও দেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

Suvendu Adhikari big announcement about Annapurna Yojana

আরও পড়ুনঃ Under Process থেকে Approved! অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট, আনন্দে আত্মহারা মহিলারা

শেষে বিরোধীদেরও নিশানা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। যাদবপুরকে সামনে রেখে ‘লাল পার্টি’, তৃণমূলের খণ্ড খণ্ড রাজনীতি এবং কালীঘাটের তৃণমূলের মিডিয়া ট্রায়ারে কোনও লাভ হবে না বলে মন্তব্য করেন তিনি। এসব করে তাঁকে পিছিয়ে দেওয়া যাবে না বলেও স্পষ্ট বার্তা দেন শুভেন্দু।