দুই শ্রেণিতে ভাগ করে দেওয়া হবে যুবশক্তি প্রকল্পের টাকা! বেকারভাতা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published on:

Published on:

Suvendu Adhikari announces Banglar Yuva Shakti scheme two categories

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের বেকার যুবদের আর্থিক সহায়তা দিতে যুবশক্তি ভরসা প্রকল্প (Banglar Yuva Shakti) চালু করছে রাজ্য সরকার। সম্প্রতি এই প্রকল্প নিয়ে বড় আপডেট দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি জানিয়েছেন, উপভোক্তাদের দু’টি শ্রেণিতে ভাগ করে বেকারভাতা দেওয়া হবে। কীসের ভিত্তিতে এই বিভাজন হবে সেটাও জানানো হয়েছে।

যুবশক্তি প্রকল্প নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর | (Banglar Yuva Shakti)

রাজ্য বাজেটের সময় যুবশক্তির প্রকল্পের কথা ঘোষণা হয়েছিল। সম্প্রতি মুখ্যমন্ত্রী জানান, আগামী ২৩ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকে এই প্রকল্পে অনুমোদন দেওয়া হবে। শোনা যাচ্ছে, ওইদিন থেকেই যুবশক্তি প্রকল্পের অফিশিয়াল আবেদনও শুরু হতে চলেছে।

Banglar Yuva Shakti(13)

এই পরিস্থিতিতে শুভেন্দু জানান, স্নাতক ও স্নাতক নন, এই দুই শ্রেণিতে ভাগ করে যুবশক্তি প্রকল্পের টাকা দেওয়ার কথা ভাবছে রাজ্য সরকার। এই প্রকল্পের মাধ্যমে সরকারি চাকরি না পাওয়া অবধি অন্তত পাঁচ বছর পরীক্ষার প্রস্তুতির জন্য আর্থিক সাহায্য করা হবে। এই বিষয়ে সরকারের মধ্যে আলোচনাও হয়েছে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ ফ্রি বাস পরিষেবার অপব্যবহার করলে ৩ মাসের জন্য ব্যান! অ্যাকাউন্ট বন্ধের হুঁশিয়ারি পরিবহণমন্ত্রীর

এছাড়া সরকারি চাকরির পরীক্ষার জন্য আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের আর কোনও ফি দিতে হবে না বলেও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কয়েকদিনের মধ্যেই এই বিষয়ে সরকারি বিজ্ঞপ্তি জারি করা হবে। পাশাপাশি ২০২৭ সাল থেকে সরকারি চাকরির পরীক্ষায় বসার ক্ষেত্রে প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় দু’বছরের ছাড় দেওয়া হবে।

অন্যদিকে রাজ্যের বেকার যুবদের জন্য শুরু হতে চলা যুবশক্তি প্রকল্পের বেশ কিছু শর্ত রয়েছে। সেই অনুযায়ী, আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। যেসব আবেদনকারী ইতিমধ্যেই কোনও স্থায়ী সরকারি বা বেসরকারি চাকরিতে নিযুক্ত, তাঁরা এই প্রকল্পের আওতায় আসবেন না।

পাশাপাশি আবেদনকারীর পরিবারের কেউ আয়কর প্রদান করলে সেই পরিবারের যুবক-যুবতীরা যুবশক্তি প্রকল্পের সুবিধা পাবেন না। অন্য কোনও সরকারি পেনশন বা একই ধরনের ভাতা প্রাপকরা বাদ পড়বেন এবং আবেদনপত্রে ভুল তথ্য দিলে বা ভুয়ো নথি জমা করে সুবিধা পেতে চাইলেও আবেদন বাতিল হবে।

রাজ্যের বেকার যুবদের পাশে দাঁড়ানোর জন্য আগে যুবশ্রী ও যুবসাথী প্রকল্প ছিল। এবার সেই জায়গাতেই যুবশক্তি প্রকল্প চালু করতে চলেছে রাজ্য সরকার। আগামী ২৩ নভেম্বর এই প্রকল্প নিয়ে কী ঘোষণা হয় সেটাই দেখার।