শ্রাবণের প্রথম সোমবার তারকেশ্বরে পুষ্পবৃষ্টি, কোথা থেকে আসবে ফুল? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published on:

Published on:

Suvendu Adhikari annouces Flower Petal shower at Tarakeshwar on first sawan sombar
Follow

বাংলা হান্ট ডেস্ক: রাজ্যে ক্ষমতায় আসার পর এই বছর প্রথম শ্রাবণী মেলা পালন করতে চলেছে বিজেপি সরকার। পবিত্র এই শ্রাবণী মেলা উপলক্ষে ইতিমধ্যেই একগুচ্ছ বিশেষ পরিকল্পনার কথাও জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। যার ফলে এবার এক ধাক্কায় লাভবান হতে চলেছেন রাজ্যের বহু সংখ্যক ফুল চাষী।

সোমবারেই পুষ্পবৃষ্টি হবে তারকেশ্বরে

সম্প্রতি শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন এবছর যদি আবহাওয়া ভালো থাকে তাহলে, তারকেশ্বরের বাবার মাথায় জল ঢালতে আসা জলযাত্রীদের ওপর হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা হবে। আকাশ থেকে ছড়ানো হবে গোলাপ ফুলের পাপড়ি। কিন্তু প্রশ্ন হল উপর থেকে ছড়ানোর জন্য এত বিপুল পরিমাণে ফুল আসবে কথা থেকে! সম্প্রতি সেটা পরিষ্কার করে দিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেই।

CM Suvendu Adhikari announces Flower rain in Srabani Mela and Tirthkhetra Circuit for saving old religious sites

আমাদের রাজ্যে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ও কোলাঘাট গোলাপ চাষের জন্য ব্যাপক বিখ্যাত। সাধারণত বর্ষাকালে উৎপাদন কম হওয়ার কারণে গোলাপ ফুলের দামও অনেক সস্তা হয়। তাই দাম কম থাকলে কী হবে, বর্ষাকালে ফুলের চাহিদা অনেকটাই কমে যায়। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি পুষ্পবৃষ্টি করানোর কথা ঘোষণা করার পর থেকেই এখন এমন অসময়েও হঠাৎ করে চাঙ্গা হয়ে উঠেছে গোলাপ ফুলের বাজার।

আরও পড়ুনঃ ব্যবসায়ী-গিগকর্মীও পাবেন পেনশন, আর্থিক নিরাপত্তার বাড়াতে বড় পদক্ষেপ EPFO-র!

সাধারণত এই সিজনে ১০০ টি দেশী লাল গোলাপের দাম গড়ে ৩০ থেকে ৪০ টাকা হয়। এছাড়া ব্যাঙ্গালোর থেকে আসা গোলাপের দাম হয় আরও কম। কিন্তু এবছর ছবিটা একেবারে অন্যরকম। বাজারে বেশ চড়া দামেই বিক্রি হচ্ছে গোলাপ। আর অফ সিজনে বেশী লাভবান হতে পেরে উচ্ছ্বসিত পাঁশকুড়া ও কোলাঘাটের গোলাপ চাষীরাও।

প্রসঙ্গত রাত পোহালেই শুরু হয়ে যাচ্ছে শ্রাবণ মাস। সারা দেশের শিবভক্তদের কাছে শ্রাবণ মাস মানেই অতন্ত পবিত্র একটি মাস। তাই এই বিশেষ সময়ে বাবার মাথায় জল ঢালতে আমাদের রাজ্যের শিবমন্দির গুলিতেও ব্যাপক ঢল নামে ভক্তদের। বিশেষ করে হুগলী জেলায় অবস্থিত তারকেশ্বরের বাবা তারকনাথের মন্দির।