বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গ বিধানসভায় এখন চর্চার কেন্দ্রবিন্দু কোনও বিল বা বিতর্ক নয়, বরং একটি চেয়ার। মুখ্যমন্ত্রী বদলের পর সাধারণত আগের মুখ্যমন্ত্রীর ব্যবহৃত আসনই থেকে যায় মুখ্যমন্ত্রীর ঘরে। কিন্তু এবার সেই দীর্ঘদিনের প্রথায় বদল এসেছে। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) নিজের পুরনো চেয়ারই নিয়ে এসেছেন নিজের ঘরে। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যবহৃত চেয়ার পাঠানো হয়েছে বিরোধী দলনেতার ঘরে। এই ঘটনাকে ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক আলোচনা।
বিধানসভায় চেয়ার বদল ঘিরে রাজনৈতিক জল্পনা
বিধানসভার বিরোধী দলনেতার ঘরে এখন রাখা রয়েছে একটি বিশেষ চেয়ার। পরে জানা যায়, ওই চেয়ারেই একসময় বসতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেই চেয়ারকে নিজের ঘরে রাখতে চাননি বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি নিজের সঙ্গে করে নিয়ে এসেছেন বিরোধী দলনেতা থাকাকালীন ব্যবহৃত চেয়ারটি। এখন সেই চেয়ারই রাখা হয়েছে মুখ্যমন্ত্রীর ঘরে। বহুদিনের প্রথা ভেঙে এই সিদ্ধান্ত নেওয়ায় স্বাভাবিকভাবেই শুরু হয়েছে আলোচনা।
মুখ্যমন্ত্রীর চেয়ার বদলাল শুভেন্দু (Suvendu Adhikari)
সাধারণত মুখ্যমন্ত্রীর ঘরের নির্দিষ্ট চেয়ার বছরের পর বছর একই থাকে। কিন্তু শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সেই পুরনো নিয়ম মানেননি। রাজনৈতিক মহলের একাংশের মতে, নিজের লড়াইয়ের দিনের স্মৃতি ধরে রাখতেই তিনি পুরনো চেয়ারটিকেই গুরুত্ব দিয়েছেন।
অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যবহৃত চেয়ারটি পাঠানো হয়েছে বিরোধী দলনেতার ঘরে। বর্তমানে সেই পদে রয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়। তবে তিনি ওই চেয়ারে বসবেন কি না, তা এখনও ঠিক হয়নি বলেই সূত্রের খবর। প্রয়োজনে মমতার ব্যবহৃত চেয়ারটিকে আলাদা করে রেখে শোভনদেব চট্টোপাধ্যায়ের জন্য নতুন চেয়ার আনা হতে পারে বলেও জানা যাচ্ছে।

আরও পড়ুনঃ “এখন আমাদের খারাপ দিন চলছে…” প্রাথমিক নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টে কেন এমন বললেন কল্যাণ?
রাজনৈতিক মহলের মতে, এই চেয়ার বদল শুধু আসবাব পাল্টানো নয়। এর মধ্যে রাজনৈতিক বার্তাও রয়েছে। নিজের পুরনো চেয়ার মুখ্যমন্ত্রীর ঘরে নিয়ে গিয়ে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) যেন তাঁর রাজনৈতিক লড়াইয়ের পরিচয়কেই তুলে ধরতে চেয়েছেন।













