বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য প্রশাসনের অন্দরে সম্প্রতি একটি ঘটনা ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। সাধারণত গুরুত্বপূর্ণ প্রশাসনিক বা আইনশৃঙ্খলা সংক্রান্ত কোনও বিষয় নিয়ে আলোচনা হলে রাজ্য পুলিশের ডিজিপিকেই মুখ্যমন্ত্রীর দফতরে যেতে হয়। কিন্তু এবার দেখা গেল সম্পূর্ণ উল্টো ছবি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) নিজেই ডিজিপির ঘরে গিয়ে বৈঠক করলেন। আর সেই ঘটনাকেই ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা।
শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-ডিজিপি বৈঠক ঘিরে আলোচনা
সূত্রের খবর, নবান্নে বিভিন্ন প্রশাসনিক কাজ সেরে নিজের দফতর থেকে বেরিয়ে আসেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)। নবান্নের ১৪ তলায় রয়েছে মুখ্যমন্ত্রীর দফতর। সেখান থেকে নিচে নেমে তিনি সরাসরি ১৩ তলায় যান, যেখানে রাজ্য পুলিশের ডিজিপির দফতর রয়েছে। এরপর মুখ্যমন্ত্রী ডিজিপির কক্ষে প্রবেশ করেন। সেখানে প্রায় সাত মিনিট ধরে দু’জনের মধ্যে বৈঠক হয়। এই সংক্ষিপ্ত বৈঠকই এখন প্রশাসনিক মহলের আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে।
প্রশাসনিক সূত্রের দাবি, সাধারণ নিয়ম অনুযায়ী কোনও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হলে ডিজিপিকেই মুখ্যমন্ত্রীর দফতরে ডাকা হয়। কিন্তু এদিন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) নিজে ডিজিপির ঘরে গিয়ে বৈঠক করায় বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে।
তবে ওই বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, তা নিয়ে সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি। যদিও প্রশাসনের একাংশের মতে, রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, ভোট-পরবর্তী উত্তেজনা এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়েই আলোচনা হয়ে থাকতে পারে।

আরও পড়ুনঃ দীর্ঘ টানাপোড়েনের পর খুলছে পথ, ফের চালু হচ্ছে বাংলার ১০০ দিনের কাজ
সরকারের তরফে বৈঠকের বিষয়বস্তু নিয়ে কোনও মন্তব্য করা না হলেও, মুখ্যমন্ত্রীর (Suvendu Adhikari) এই ব্যতিক্রমী পদক্ষেপ নবান্নের অন্দরে আলাদা করে নজর কেড়েছে। ফলে এই বৈঠক নিয়ে প্রশাসনিক মহলে কৌতূহল এখনও বজায় রয়েছে।













