বাংলা হান্ট ডেস্কঃ অবৈধ অনুপ্রবেশ রুখতে রাজ্য সরকার একের পর এক পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর বক্তব্য, ইতিমধ্যেই হাজার হাজার অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে সীমান্ত পেরিয়ে ফেরত পাঠানো হয়েছে। পাশাপাশি সীমান্তে নিরাপত্তা আরও শক্তিশালী করতে কাঁটাতার নির্মাণের কাজেও জোর দেওয়া হচ্ছে। এই বিষয়ে সরকারের বর্তমান অবস্থান ও পরিকল্পনার কথা বিস্তারিত তুলে ধরেছেন তিনি।
অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়ে কী বললেন শুভেন্দু (Suvendu Adhikari)?
বিজেপির একটি প্রশিক্ষণ শিবিরে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানান, সীমান্তবর্তী জেলাগুলিতে তৈরি হোল্ডিং সেন্টার থেকে ইতিমধ্যেই ৪৮০০ জন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া আরও ৮৩৬ জনকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।bতাঁর দাবি, সরকার গঠনের পর থেকেই অবৈধ অনুপ্রবেশের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সেই কারণেই সীমান্ত নিরাপত্তা জোরদার করার জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে।
মুখ্যমন্ত্রী আরও (Suvendu Adhikari) জানান, সীমান্তে কাঁটাতার বসানোর জন্য মোট ৫৫৬ কিলোমিটার জমির প্রয়োজন। তার মধ্যে ইতিমধ্যেই প্রায় ১০০ কিলোমিটার জমি বিএসএফ-কে দেওয়া হয়েছে। ধাপে ধাপে বাকি জমিও দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। শুভেন্দুর কথায়, দেশের নিরাপত্তার স্বার্থে বিএসএফ-কে প্রয়োজনীয় জমি দেওয়া খুবই জরুরি। তাই এই কাজকে সরকার অগ্রাধিকার দিচ্ছে।
এদিন তিনি (Suvendu Adhikari) উত্তরবঙ্গের শিলিগুড়ি করিডর বা চিকেন নেক এলাকার কথাও উল্লেখ করেন। তাঁর মতে, এই অঞ্চল দেশের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এখানে কাঁটাতার নির্মাণের কাজকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। উল্লেখ্য, চিকেন নেক করিডর মূল ভারতের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলকে যুক্ত করে। ফলে কৌশলগত দিক থেকে এই এলাকার গুরুত্ব অনেক বেশি।
বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমান্ত সবচেয়ে দীর্ঘ। প্রায় ২,২১৭ কিলোমিটার দীর্ঘ এই সীমান্তের বেশ কিছু অংশে এখনও কাঁটাতার নেই। অভিযোগ, সেই সব ফাঁকা অংশ দিয়েই অবৈধ অনুপ্রবেশ ঘটে। তাই ওই এলাকাগুলিতে দ্রুত কাঁটাতার বসানোর জন্য জমি দেওয়ার কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এছাড়াও মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) জানিয়েছেন, যাঁরা সিএএ-র আওতায় আসবেন না, তাঁদের বিএসএফ-এর হাতে তুলে দেওয়া হবে এবং নিয়ম মেনে ফেরত পাঠানো হবে।

আরও পড়ুনঃ দামি বাইক চালাতে চান? বিরাট ঘোষণা
আগের সরকারের সমালোচনা করে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) দাবি, আইন মেনে চলার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়নি। তবে তাঁর সরকার অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সীমান্ত নিরাপত্তা জোরদারের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।













