‘সব বন্ধ করে দিন, ভদ্র হন’, মুখ্যমন্ত্রী হয়েই কাদের হুঁশিয়ারি দিলেন শুভেন্দু?

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্কঃ কলকাতার ব্রিগেডে শনিবার ছিল বিজেপির শক্তিপ্রদর্শনের বড় মঞ্চ। সেই সভাতেই পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে শপথের পরই সাংবাদিক বৈঠকে কড়া বার্তা দেন তিনি। বিশেষ করে তোলাবাজি ও সিন্ডিকেট রাজ নিয়ে সরাসরি সতর্ক করেন শুভেন্দু। নতুন সরকারের প্রথম দিনেই আইনশৃঙ্খলা এবং সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানের ইঙ্গিত মিলেছে তাঁর কথায়।

শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কড়া বার্তা

শনিবার শপথ গ্রহণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, “চোর-ডাকাত যাঁরা সিন্ডিকেট চালাচ্ছেন, তাঁদের বলব শান্ত হন। ভালো থাকুন। সাবধানে থাকুন। সব বন্ধ করে দিন। ভদ্র হন। আর যদি বিপদ থাকে তাহলে সরে থাকাই ভালো।”

নতুন মুখ্যমন্ত্রীর (Suvendu Adhikari)এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বাংলার বিভিন্ন জায়গায় দীর্ঘদিন ধরেই সিন্ডিকেট ও তোলাবাজির অভিযোগ উঠেছে। নির্মাণকাজ থেকে ব্যবসা, নানা ক্ষেত্রে এই অভিযোগ সামনে এসেছে বহুবার। এমনকি সিন্ডিকেটকে কেন্দ্র করে হিংসা, গুলি চলা ও খুনের ঘটনাও ঘটেছে অতীতে। সেই পরিস্থিতির কথাই তুলে ধরে কার্যত কড়া অবস্থানের বার্তা দিয়েছেন শুভেন্দু।

এদিন ব্রিগেডে শপথ অনুষ্ঠানে ছিল বিশাল জনসমাগম। বিজেপির শীর্ষ নেতৃত্বের পাশাপাশি উপস্থিত ছিলেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। শপথের পর শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) যান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাসভবনে। সেখানে তাঁর মূর্তিতে মালা দেন তিনি।

Sheikh Hasina extends best wishes to Bengal's new CM, Suvendu Adhikari.

আরও পড়ুনঃ রাইটার্সে প্রশাসন, মমতার নবান্ন এবার কোন কাজে? ১৪ তলায় কী হবে?

সেখানেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, “একটা সময় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বলেছিলেন, কংগ্রেসের নেতারা দেশ ভাগ করেছিলেন আর তিনি পাকিস্তানকে ভাগ করেছিলেন।” পাশাপাশি পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস ১৯৪৭ সালে করে উচিত বলে তাঁর ভাবনায় রয়েছে বলে জানান নতুন মুখ্যমন্ত্রী।