ময়লা দেখলেই তুলুন ছবি, স্বচ্ছ অ্যাপের মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেবে প্রশাসন

Updated on:

Updated on:

Swachh App launch of the big step towards a clean city
Follow

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান দিনে রাস্তাঘাটে নোংরা আবর্জনা এমন ভাবে পড়ে থাকে যে হাঁটাচলা করা কষ্টদায়ক হয়ে দাঁড়ায়। আবার অনেক সময় বহু মানুষ হাঁটতে হাঁটতে হঠাৎ করে পানের পিক ফেলে দেন রাস্তায়। তবে এই সমস্ত কাজকর্ম যারা করে থাকেন তাদের এবার সময় শেষ হয়ে এসেছে। রাজ্যে নতুন সরকার আসার পর রাস্তাঘাট পরিষ্কার নিয়ে কড়া হয়েছে ব্যবস্থা। জানা যায় এবার থেকে রাস্তাঘাট নোংরা করলেই সরকারের তরফ থেকে নেওয়া হবে কঠোর পদক্ষেপ। যেখানে সেখানে আবর্জনা ফেলা বন্ধ করতে এবার রাজ্য সরকারের তরফ থেকে স্বচ্ছ অ্যাপ আনা হল (Swachh App)।

পরিচ্ছন্ন শহরের লক্ষ্যে বড় পদক্ষেপ, উদ্বোধন হল স্বচ্ছ অ্যাপ (Swachh App)

এবার কোন এলাকায় আবর্জনা অথবা নোংরা পড়ে থাকলে নাগরিকরা সহজেই এই স্বচ্ছ অ্যাপের মাধ্যমে (Swachh App) সরাসরি সরকারের কাছে অভিযোগ জানাতে পারবেন। সেইখানে আপনাকে এই অ্যাপের মাধ্যমে আবর্জনা ছবি তুলে প্রশাসনের কাছে আপলোড করে অভিযোগ জানাতে হবে।

Swachh App launch of the big step towards a clean city

আরও পড়ুন: জুলাই থেকেই বাড়ি থেকে অফিস স্মার্ট মিটার, বিদ্যুৎ ব্যবস্থায় বড় রদবদলের পথে রাজ্য

সেপ্টেম্বর মাস থেকে আপনি যেখানে সেখানে থুথু অথবা পানের পিক বা নোংরা কোন বস্তু ছড়ালে। আপনাকে দিতে হবে বড় টাকার অংকের জরিমানা। এমন নিয়ম শুরু হতে চলেছে রাজ্যে। পাশাপাশি সংশ্লিষ্ট পুরসভা পরিচ্ছন্নতা বিষয়ে কি কি নিয়ম নিয়েছে তা সাধারণ মানুষ এই অ্যাপের মাধ্যমে জানাতে পারবেন।

এছাড়াও এই নিয়মের পাশাপাশি শহরের রাস্তায় প্রতি ১০০ মিটারের দূরত্ব রাখা হবে ডাস্টবিন। একই সঙ্গে গণপরিবহনে সব বাসে নোংরা ফেলার জন্য বিশেষ ব্যাগের ব্যবস্থা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগে কড়া বার্তা দিয়েছেন পুরো ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। স্পষ্ট করে জানিয়ে দেন তিনি “প্রথম তিন মাস ব্যাপক সচেতনতামূলক প্রচার চালানো হবে। মানুষ যাতে নির্দিষ্ট জায়গায় আবর্জনা ফেলেন,সেই ব্যাপারে উৎসাহিত করা হবে সবাইকে। ১০০ মিটার অন্তর ডাস্টবিন বসানোরও পরিকল্পনা রয়েছে আমাদের।” এরপরই তিনি সতর্ক করে দিয়ে বলেন, “সরকারি সচেতনতা প্রচার শেষ হওয়ার পরে আর যত্রতত্র নোংরা ফেলা যাবে না। তা হলেই জরিমানা করা হবে (Swachh App)।”