বাংলা হান্ট ডেস্ক: খাস কলকাতায় বড়সড় দুর্ঘটনা। তারাতলার (Taratala) একটি নির্মীয়মান গুদামের ছাদ ভেঙে পড়ল। সূত্রে খবর অনুযায়ী সেখানে অনেকেই কাজ করছিলেন। আটকে পড়েছেন অনেকেই ওই ধ্বংস স্তুপ এর নিচে। ইতিমধ্যে উদ্ধার কাজ শুরু করা হয়েছে। পাশাপাশি ছয় থেকে সাত জনকে উদ্ধার করা হয়েছে। এমনকি উদ্ধার কাছে নামানো হয়েছে সেনা বাহিনী।
হুড়মুড়িয়ে ভাঙল গোডাউন তারাতলায় বড় দুর্ঘটনা (Taratala)
জানা যায় বুধবার দুপুরে তারাতলার (Taratala) ওই গোডাউনটিতে কাজ চলছিল। ভিতরে ছিলেন অনেক শ্রমিক। সেই সময় আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ছাদ। আটকে পড়েন শ্রমিকরা। সঙ্গে সঙ্গে খবর যায় পুলিশে। আসে দমকল বাহিনী ও পুলিশ। নিয়ে আসা হয় ক্রেন।

আরও পড়ুন: লক্ষ লক্ষ গ্যাস গ্রাহকের জন্য বড় খবর, e-KYC নিয়ে কী জানাল সংস্থা?
এই ঘটনা নজরে আসতে স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করেন। পাশাপাশি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দমকল ও উদ্ধারকারী দল। তবে এখনো খবর পাওয়া পর্যন্ত ঢালাইয়ের কাজ চলাকালীনই এই বিপত্তিতে ঘটেছে বলে জানা গিয়েছে। তাছাড়া জানা গিয়েছে সেখানে ৫০ থেকে ৬০ জন শ্রমিক কাজ করছিলেন।
লোহার বিম কেটে শ্রমিকদের বার করে আনার কাজ শুরু করেছে উদ্ধারকারী দলের সদস্যরা। পাশাপাশি গ্যাস কাটার দিয়েও কাটা হচ্ছে লোহার চাঁই। স্থানীয়দের দাবি ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে বেশ কয়েকজন শ্রমিকের আত্মনাদের শব্দ পাওয়া যাচ্ছে।
এছাড়াও এই ঘটনায় ঘটনাস্থলে আনা হয়েছে ক্রেন। সেই ক্রেনটি ধ্বংসাত্মক সরিয়ে আহতদের বার করে আনার চেষ্টা চালাচ্ছে উদ্ধারকারী দল। খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছে গেছেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল খাঁ। তিনি জানেন উদ্ধার কাজ এখন সবার প্রথম। পাশাপাশি ঘটনা স্থলে রয়েছেন অগ্নিমিত্রা পাল। এছাড়াও খোলা হয়েছে কন্ট্রোল রুমও (Taratala)।













