বাংলা হান্ট ডেস্কঃ উৎসবের মরসুমে চর্চা বাড়াছে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ (Dearness Allowance) নিয়ে। খুব শীঘ্রই ফের একবার কেন্দ্রের মোদি সরকার ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিতে পারে বলে সূত্রের খবর। বাংলার সরকারি কর্মচারীরাও চলতি মাস থেকে ২০% বর্ধিত হারে ডিএ পেতে চলেছেন। এদিকে আরও এক রাজ্যের সরকারি কর্মীদের জন্যও এরই মধ্যে এসেছে সুখবর।
ডিএ বাড়ল আরেক রাজ্যে | Dearness Allowance
ঘটনাস্থল তেলেঙ্গানা। তেলেঙ্গানা সরকার ৭ অক্টোবর, সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতার দুটি বৃদ্ধি অনুমোদন করে একটি নির্দেশিকা জারি করেছে। মিডিয়া রিপোর্ট বলছে, ১ অক্টোবর তেলেঙ্গানা মন্ত্রিসভার এক বৈঠকে দুটি ভাতা বৃদ্ধির অনুমোদন দেওয়া হয়েছে। বর্ধিত ভাতা অক্টোবর মাসের বেতনের সঙ্গেই প্রদান করা হবে।
তেলেঙ্গানা সরকার সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতার দুটি বকেয়া কিস্তি অনুমোদন করেছে। যার ফলে সবমিলিয়ে ডিএ ৬.৩৭ শতাংশ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। জানা গিয়েছে, এই মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে সরকারি কোষাগারের উপর বছরে প্রায় ২,৫০০ কোটি টাকার অতিরিক্ত বোঝা পড়তে পারে।

২০২৪ সালের ১ জানুয়ারি থেকে কার্যকরভাবে মূল বেতনের ৩৩.৬৭ শতাংশ থেকে ডিএ বেড়ে ৩৭.৩১ শতাংশ হয়েছে, অর্থাৎ ৩.৬৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের ১ জুলাই থেকে এটি আরও বাড়িয়ে ৪০.০৪ শতাংশ করা হয়েছে, ২.৭৩ শতাংশ বৃদ্ধি হয়েছে।
আরও পড়ুন: হাওড়া ডিভিশনেও পুজো স্পেশ্যাল, রাতে বাড়ছে শিয়ালদহ সংযোগকারী ট্রেন, নিরাপত্তাতেও নজরদারি
সরকার তরফে জানানো হয়েছে, সংশোধিত মহার্ঘ ভাতা ১ নভেম্বর প্রদেয় অক্টোবর ২০২৬ মাসের বেতন ও পেনশনের সাথে দেওয়া হবে। এদিকে কেন্দ্র সরকার দীপাবলির আগে ফের একবার মহার্ঘ ভাতায় বৃদ্ধি করতে পারে বলে দাবি করা হচ্ছে রিপোর্টে। ১ জুলাই ২০২৬ থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের সর্বোচ্চ ৩ শতাংশ ডিএ বৃদ্ধি হতে পারে বলে মনে করা হচ্ছে।












