হাওড়া ডিভিশনেও পুজো স্পেশ্যাল, রাতে বাড়ছে শিয়ালদহ সংযোগকারী ট্রেন, নিরাপত্তাতেও নজরদারি

Published on:

Published on:

Indian Railways South Eastern announces extra trains for puja
Follow

বাংলাহান্ট ডেস্ক : দুর্গাপুজোয় পরপর বিশেষ ট্রেন ঘোষণা পূর্ব রেলের। শিয়ালদহ ডিভিশনের পাশাপাশি হাওড়া ডিভিশনেও চলবে অতিরিক্ত ট্রেন (Pujo Special Train)। ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত অর্থাৎ ষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত হাওড়া স্টেশন ও সংলগ্ন রেলপথে বাড়তি যাত্রী চাপ সামলাতে বিশেষ ট্রেন, অতিরিক্ত টিকিট কাউন্টার, রাতের বিশেষ লোকালের ঘোষণাও করা হয়েছে।

হাওড়া ডিভিশনে পুজো স্পেশ্যাল ট্রেন (Pujo Special Train)

জানা যাচ্ছে, হাওড়া ডিভিশনে ৭ জোড়া বিশেষ দূরপাল্লার ট্রেন চালানো হবে। চলবে ৭ জোড়া বিশেষ ইএমইউ। হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে ২৫ জোড়া পুজো স্পেশ্যাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, আগামী ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত প্রতিরাতে ৭ টি বিশেষ লোকাল চালানো হবে।

Howrah Division pujo special train

কোন কোন রুটে পরিষেবা: জানা যাচ্ছে, বর্ধমান-হাওড়া, হাওড়া-চন্দনপুর, ব্যান্ডেল-হাওড়া, তারকেশ্বর-শেওড়াফুলি সহ একাধিক রুটে মিলবে রাতের ট্রেন পরিষেবা। পাশাপাশি হাওড়া ও শিয়ালদহের মধ্যে রাতের যোগাযোগ বাড়াতে ডানকুনি ও নৈহাটি হয়ে বিশেষ ট্রেন পরিষেবার ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন : পুজোর মুখে ভোগান্তি, শিয়ালদহ শাখায় বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন

শিয়ালদহ সংযোগকারী ট্রেন: পুজোর কটা দিন হাওড়া ও শিয়ালদহ (Pujo Special Train) দুই শাখার যাত্রীদের সুবিধার্থে সংযোগকারী ট্রেন বাড়ানো হবে বলে জানা গিয়েছে। একটি বিশেষ ট্রেন রাত ১১ টায় শিয়ালদহ থেকে ডানকুনির উদ্দেশ্যে ছাড়বে, ফিরবে রাত ১১ টা ৫২ তে। আরেকটি বিশেষ ট্রেন রাত ১২ টা ৪৫ এ ব্যান্ডেল থেকে নৈহাটির উদ্দেশ্যে রওনা হবে আর ফিরবে রাত ১ টা ১৫ তে।

আরও পড়ুন : চেনা আলুপোস্তয় মনমাতানো টুইস্ট, সামান্য রসুন দিয়ে দেখুন, স্বাদটাই বদলে যাবে

পুজোর দিনগুলিতে নিরাপত্তা বাড়ানোর দিকেও বিশেষ জোর দেওয়া হয়েছে। রাত ১০ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত ৭৫ টি রাতের ট্রেনে আরপিএফ এসকর্টের ব্যবস্থা করা হয়েছে। দুজন করে নিরপত্তাকর্মী থাকছেন প্রতিটি এসকর্ট দলে। এছাড়া স্টেশন চত্বরে সিসিটিভির দিকেও নজর দেওয়া হয়েছে।