পুজোর মুখে ভোগান্তি, শিয়ালদহ শাখায় বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন

Published on:

Published on:

Indian Railways multiple trains cancelled on October 4 due to signal work
Follow

বাংলাহান্ট ডেস্ক : পুজোর আগে আবারও ট্রেন বাতিল (Train Cancelled)। শিয়ালদহ দক্ষিণ শাখায় তথা সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মধ্যবর্তী ডাউন লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ হবে বলে খবর। তার জন্য ওভারহেডের তারে বিদ্যুৎ চলাচল বন্ধ রাখা হবে। আগামী ১০ অক্টোবর রাত ১২ টা থেকে ১১ অক্টোবর ভোর ৫ টা পর্যন্ত চলবে কাজ।

বাতিল থাকবে বেশ কিছু লোকাল ট্রেন (Train Cancelled)

রেল সূত্রে জানা গিয়েছে, আগামী শনি ও রবিবার সোনারপুর-বালিগঞ্জ স্টেশনের মধ্যবর্তী ডাউন লাইনে ট্রাফিক ও পাওয়ার ব্লক করে কাজ চলবে। তাই বেষ কিছু ট্রেন বাতিল হয়েছে। কিছু ট্রেন ঘুরপথে চলবে বলেও জানা গিয়েছে। মূলত শনিবার ও রবিবার অফিসযাত্রীদের ভিড় কম থাকে, তাই এই দিনগুলিকেই বেছে নেওয়া হয়েছে কাজের জন্য।

Train cancelled and diverted in sealdah Division

কী কাজ হবে: জানা গিয়েছে, সোনারপুর-বালিগঞ্জ ডাউন লাইনে দুটি পয়েন্টের মধ্যে হবে কাজ। কিছু জায়গায় পুরনো ট্র্যাক বদলে নতুন করে ট্র্যাক বসানোর কাজ হবে। এই কাজের জেরে কোন কোন ট্রেন বাতিল (Train Cancelled) থাকবে জেনে নিন।

আরও পড়ুন : আরও আড়াই মাস পিছিয়ে যাচ্ছে MDR চালুর সময়, পুজোর মরশুমে চার্জ বসবে না UPI-তে?

কোন ট্রেন বাতিল: ১১ অক্টোবর বাতিল থাকবে ৩৪৪১১/৩৪৪১২ শিয়ালদহ-সোনারপুর আপ-ডাউন ট্রেন, ৩৪৫১১/৩৪৫১২ শিয়ালদহ-ক্যানিং আপ-ডাউন। এদিন বেশ কিছু ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হবে। ৩৪৮১১/৩৪৮১২ ডায়মন্ডহারবার-শিয়ালদহ-ডায়মন্ডহারবার লোকাল, ৩৭১১১/৩৭১১২ লক্ষ্মীকান্তপুর-শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর লোকাল, ৩৭১১৩/৩৭১১৪ লক্ষ্মীকান্তপুর-শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর লোকালের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন : মোঘলাই খানায় জমুক পুজোর আড্ডা, দেখে নিন জিভে জল আনা মুরগি পসিন্দার রেসিপি

জানা গিয়েছে, আগামী রবিবার বারুইপুরে শেষ হবে ট্রেনগুলির গন্তব্য। যাত্রা শুরুও হবে বারুইপুর থেকে। তাই যাত্রীদের ট্রেনের আপডেট জেনেই বেরোনোর পরামর্শ দিয়েছে রেল।