ভারতের সবথেকে দামি শেয়ারের ৪১,০০০ টাকারও বেশি কমল দাম! আপনার পোর্টফোলিওতে আছে নাকি?

Published on:

Published on:

The price of most expensive stock in share market has fallen significantly.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় শেয়ার বাজারে (Share Market) লিস্টেড ভারতের (India) সবচেয়ে দামি শেয়ারটির দামে ক্রমাগত পতন হচ্ছে। শুধু তাই নয়, গত বছরের অক্টোবর থেকে এই শেয়ারের দর ৪১,৫১০ টাকা হ্রাস পেয়েছে। চলতি বছরে এখনও পর্যন্ত এই শেয়ারটির দর ২০ শতাংশ কমেছে। মূলত, আমরা জানাচ্ছি MRF লিমিটেডের (MRF Ltd) শেয়ারের (Stock Price) প্রসঙ্গে। এই শেয়ারের দরপতনের ধারা অব্যাহত রয়েছে। এমনকি, ৯ অক্টোবর অর্থাৎ শুক্রবার যখন বাজার ঊর্ধ্বগতিতে বন্ধ হয়, সেই দিনও এই শেয়ারে সামান্য দরপতন ঘটেছে।

ভারতের সবথেকে দামি শেয়ারের (Share Market) ৪১,০০০ টাকারও বেশি কমল দাম:

শুক্রবার MRF-এর শেয়ার ১,২২,৯০০ টাকায় খোলে এবং সর্বনিম্ন ১,২১,৮৭০ টাকায় পৌঁছে গিয়ে দিনের শেষে ১,২২,০৯০ টাকায় পৌঁছয়। গত ৩ দিন ধরে এই শেয়ারটির দর ক্রমাগত কমছে।

The price of most expensive stock in share market has fallen significantly.

জানিয়ে রাখি যে, ২০২৫-এর অক্টোবরে এই শেয়ার ১,৬৩,৬০০-এর সর্বোচ্চ স্তরে পৌঁছেছিল এবং সেই সময়ে এক মাসের মধ্যে শেয়ারটি ১৪৬,৬০০ থেকে ওপেন হয়ে ৮ শতাংশ বেড়ে ১৬৩,৬০০-তে পৌঁছে যায়। এদিকে, এই শেয়ারটির দরপতন ২০২৫-এর অক্টোবরের পর থেকে শুরু হয়েছে এবং তা এখনও অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: হয়ে যান সতর্ক! দিল্লিতে বিক্ষোভের কারণে বাতিল বহু ট্রেন, কীভাবে মিলবে রিফান্ড?

২০২৬ সালে বড় পতন: চলতি বছরের শুরুতে MRF-এর শেয়ারের দামে তীব্র পতন দেখা যায়। যা জানুয়ারি মাসে ১৩ শতাংশেরও বেশি হ্রাস পায়। এরপরে মার্চ মাসেও শেয়ারের দাম ৯ শতাংশ কমে যায় এবং তারপরে সেপ্টেম্বরে তা ৬ শতাংশ হ্রাস পায়।

আরও পড়ুন: ভারতের কাছে পরাজয়ের ভয়? এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে না পাকিস্তান, সুযোগ পেল বাংলাদেশ

MRF-এর ব্যবসা: MRF-এর সম্পূর্ণ নাম হল মাদ্রাজ রাবার ফ্যাক্টরি। যেটি ভারতের অন্যতম বৃহৎ টায়ার কোম্পানি হিসাবে বিবেচিত হয়। এই কোম্পানির মার্কেট ক্যাপ ৫১,০০০ কোটি টাকারও বেশি। এই কোম্পানি ১৯৪৬ সালে কে. এম. মামেন মাপ্পিলাই কর্তৃক চেন্নাইতে একটি ছোট খেলনা ও বেলুন তৈরির কারখানা হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল।

সতর্কীকরণ: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করুন।