পাইন বনের পথ ধরে পৌঁছে যান মেঘের দেশে! বর্ষায় এই গ্রাম যেন এক টুকরো স্বর্গ

Published on:

Published on:

Travel allure of the monsoon in an
Follow

বাংলা হান্ট ডেস্ক: দেখতে দেখতে বর্ষাকাল চলেই আসল। এই সময় মানুষ নানান জায়গা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন। তবে আপনি যদি চান শহরের কোলাহল ছেড়ে পাহাড়ের কোলে কিছুটা সময় কাটাতে প্রিয়জনের সঙ্গে। তাহলে আজকের প্রতিবেদনে রইলো এমন একটি জায়গার কথা। যেখানে আপনি প্রাণ খুলে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন (Travel)।

অফবিট পাহাড়ি গ্রামে বর্ষার হাতছানি (Travel)

দার্জিলিং থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে অবস্থিত জোরখোলা। সকালের কুয়াশা মাখা জঙ্গল আপনার মন ভালো করে দিতে বাধ্য। পাশাপাশি এইখানে আসলে পরে আপনি দেখতে পাবেন মেঘেদের খেলা। এখানকার পরিবেশ দেখে আপনার মনে হতে পারে যে কোন একটি হরর মুভি সেটে চলে এসেছেন (Travel)।

Travel allure of the monsoon in an offbeat mountain village

আরও পড়ুন: চিংড়িঘাটার জট কাটল! বছরের শেষেই কবি সুভাষ থেকে সেক্টর ফাইভে মেট্রো

জোরখোলা যেহেতু এখনো অব্দি সেইভাবে পর্যটকদের কাছে ততটা জনপ্রিয়তা লাভ করেনি। তাই এখানে এসে আপনি প্রাণভরে পাহাড়ি পরিবেশ ও গ্রাম্যতা উপভোগ করতে পারবেন। এখানে বেশ কিছু রয়েছে কটেজ। পাশাপাশি সারিবদ্ধ হয়ে রয়েছে পাইনের জঙ্গল।

তবে এখানে রোদের প্রায় দেখা নেই বললেই চলে। এই মায়াবী জায়গায় সময় কাটাতে সকলেরই ভালো লাগবে। পাশাপাশি বর্ষার সময় এই জায়গাটি আরও সুন্দর হয়ে ওঠে। আর আপনি যদি অ্যাডভেঞ্চার পছন্দ করেন, তাহলে বন্ধু-বান্ধব অথবা প্রিয়জনের সঙ্গে এইখানে একবার হলেও ঘুরে আসতে পারেন।

কীভাবে যাবেন?

এখানে আসতে হলে নিউ জলপাইগুড়ি কিংবা শিলিগুড়ি থেকে দার্জিলিংগামী শেয়ার গাড়ি বা প্রাইভেট গাড়ি বুক করে নিতে হবে। নামতে হবে সোনাদা পেরিয়ে হিলকার্ট রোডের উপর। প্রাইভেট গাড়ি চলে সরাসরি কটেজে পৌঁছে যেতে পারেন (Travel)।