কাছেই পাহাড়-জঙ্গল-ঝরনার মেলবন্ধন, দু’দিনের ছুটি থাকলে ঘুরে আসুন ক্যানারি হিলসে

Published on:

Published on:

Travel canary hills surrounded by hills and forests is attracting tourists
Follow

বাংলা হান্ট ডেস্ক: দেখতে দেখতে গরমের ছুটি পড়ে গেল। এই সময় বহু মানুষ নানান জায়গা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন। তবে আপনি যদি অফিসের থেকে ছুটি না পেয়ে থাকেন। কিন্তু পরিবারের লোকজনকে নিয়ে ঘুরতে যেতে চান। তাহলে সপ্তাহ শেষে হাতে দুদিন সময় নিয়ে ঘুরে আসতে পারে এই জায়গাগুলি। যেখানে গেলে আপনি সহজেই শহরের কোলাহল ভুলে যাবেন। পাশাপাশি প্রাণ ভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন (Travel)।

পাহাড়-জঙ্গলে ঘেরা ক্যানারি হিলস টানছে পর্যটকদের (Travel)

ক্যানারি হিলস: হাজারিবাগ শহর থেকে ৩ কিলোমিটার দূরে ক্যানারি হিলস। এই পাহাড়ের উপর থেকে দেখা যায় গোটা শহর। চারপাশ সবুজে ঢাকা। এই পাহাড়ের উপর দু’টো নজরমিনার রয়েছে (Travel)।

Travel canary hills surrounded by hills and forests is attracting tourists

আরও পড়ুন: এঁচোড়ের কালিয়ার স্বাদে হার মানবে মাছ-মাংসও, অল্প উপকরণেই বানান এই পদ

হাজারিবাগ ঝিল: গ্রীষ্মকালে এসব জায়গায় ঘুরতে যাওয়া বেশ কঠিন। তবে হাজারিবাগ গেলে বিকালের সময়টা কাটাতে পারেন ঝিলে ধারে বসে। ক্যানারি হিলসের খুব কাছেই রয়েছে হাজারিবাগ ঝিল।

হাজারিবাগ ওয়াইল্ডলাইফ স্যানচুয়ারি: তপ্ত গরমে ছুটি কাটাতে পারেন হাজারিবাগ ওয়াইল্ডলাইফ স্যানচুয়ারিতে। ৭৩১ বর্গকিলোমিটার জুড়ে বিস্তৃত জঙ্গল। সবুজের মাঝে থাকার সুযোগ পাবেন এখানে।

এখানে আসতে হলে কলকাতা থেকে সড়কপথে হাজারিবাগের দূরত্ব প্রায় ৩৯০ কিলোমিটার। বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, ধানবাদ এবং বাগোদা হয়ে হাজারিবাগ পৌঁছতে পারেন। এ ছাড়া ট্রেনও হাজারিবাগ পৌঁছতে পারেন। দুন এক্সপ্রেস, মুম্বই মেল, নেতাজি এক্সপ্রেস ইত্যাদি ট্রেনে চেপে নামতে হবে হাজারিবাগ রোডে। সেখান থেকে গাড়ি ভাড়া করে ঘুরে নিতে পারেন গোটা শহর (Travel)।