বাংলা হান্ট ডেস্ক: দেখতে দেখতে মার্চ মাস প্রায় শেষের দিকে। এই সময়টা কাজের চাপ সকলের থাকে। পাশাপাশি থাকে সন্তানদের পরীক্ষার প্রেসার। এই সমস্ত কিছু কাটিয়ে আপনি যদি দু-তিন দিনের জন্য ঘুরতে যাওয়ার (Travel) কোথাও পরিকল্পনা করছেন তাহলে আজকের প্রতিবেদনটা আপনার জন্য। কারণ আজকে এমন একটা জায়গার কথা আপনাদের সঙ্গে শেয়ার করব যেখানে গেলে আপনি পাহাড়ের নির্জনতা, কুয়াশা, ও সবুজের মাঝে হারিয়ে যেতে পারবেন এক নিমেষ। এই জায়গাটি উত্তরবঙ্গে অবস্থিত। জেনে নিন এই জায়গাটির বিষয়ে বিস্তারিত।
পাহাড়-নদীর মিলনে শান্তির ঠিকানা, ছোট্ট ছুটিতে ঘুরে আসুন কুমাই (Travel)
কুমাই এর মূল আকর্ষণ হল এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। আকাশ পরিষ্কার থাকলে আপনি হোমস্টেড থেকেই কাঞ্চনজঙ্ঘার অপূর্ব ভিউ দেখতে পাবেন। পাশাপাশি রয়েছে এখানে ঘন জঙ্গল। ও ছোট ছোট গ্রাম এবং পাহাড়ি ঝরনা। তাছাড়া এর কাছেই রয়েছে মূর্তি নদী। চাইলে আপনি দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেশ কিছুটা সময় এই নদীর ধারে ঘুরে বেড়াতে পারেন (Travel)।

আরও পড়ুন: যুবসাথীর টাকা আসেনি, অথচ মেসেজ পেয়েছেন? সমাধান জানুন এখনই
কুমাইয়ের চা বাগান এখানে বড় আকর্ষণীয়। কুমাইয়ার ভিউ পয়েন্ট থেকে আপনি দেখতে পাবেন ভুটান ঘাটের পাহাড়। যা আপনার চোখকে এক অপার শান্তি দেবে। এছাড়াও এখানকার গ্রাম্য পরিবেশ আপনার মন ভালো করতে বাধ্য করবে।
এখানে যাওয়ার জন্য আপনাকে প্রথমে ট্রেন অথবা বাসে করে পৌঁছিয়ে যেতে হবে নিউ জলপাইগুড়ি অথবা বাগডোগরা এয়ারপোর্ট। সেখান থেকে গাড়ি ভাড়া করে কালিম্পং পৌছিয়ে যেতে হবে কুমাই। এখানে যেতে সময় লাগবে প্রায় তিন চার ঘন্টা। যাওয়ার পথেও আপনি চারদিকে চা বাগান ও পাহাড়ের দৃশ্য দেখতে পাবেন।
এখানে আসো সব থেকে ভালো সময় বসন্তকাল। কারণ শীতকালে এখানে তেমন একটা লোকজন দেখা যায় না। তবে স্বল্প পরিচিত গ্রাম হওয়ায় এখানে এসে আপনি দুদিন অনায়াসে কাটাতে পারবেন। পাশাপাশি এখান থেকে আপনি ঘুরে দেখতে পারেন কুমারী পার্ক, গুরাস পয়েন্ট। থাকার জন্য রয়েছে বেশ কিছু হোমস্টে। তবে পরিবার নিয়ে আসতে হলে আগের থেকে বুকিং করে আসা শ্রেয় (Travel)।












