বাংলা হান্ট ডেস্ক: সামনে ছুটি। এই সময় মানুষ নানান জায়গা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন। আর আপনি যদি শহরের কোলাহল ছেড়ে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চান। তাহলে অবশ্যই ঘুরে আসুন উত্তরবঙ্গের সর্ব পরিচিত গ্রাম লাবং থেকে। এখানে গেলে আপনি প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন মন ভরে (Travel)।
ভিড় ছেড়ে ঘুরে আসুন লেবং (Travel)
দার্জিলিং থেকে লেবংয়ের দূরত্ব মাত্র ৩ কিলোমিটার। গাড়িতে মাত্র ১৫–২০ মিনিটেই পৌঁছে যাওয়া যায়। অথবা দার্জিলিং থেকে ট্যাক্সি বা শেয়ার গাড়ি সহজেই পাওয়া যায়। নিকটতম রেলস্টেশন জলপাইগুড়ি (Travel)।

আরও পড়ুন: আয়ুষ্মান কার্ডের সুবিধা মিলবে? মাত্র ১ মিনিটে অনলাইনে যাচাই করুন যোগ্যতা ও আবেদন পদ্ধতি
আকাশ পথে আসলে বিমানবন্দর বাগডোগরা। সেখান থেকে গাড়ি ভাড়া করে দার্জিলিং হয়ে লেবং পৌঁছানো যায়। লেবং মূলত তাঁদের জন্য, যাঁরা ভিড় এড়িয়ে প্রকৃতির মাঝে কিছুটা একান্তে সময় কাটাতে চান। এখানকার নির্মল পরিবেশ, সবুজ চা-বাগান আর পাহাড়ি দৃশ্য আপনাকে এক অন্য জগতে নিয়ে যাবে।
এছাড়াও লেবংয়ে গেলে সবচেয়ে ভালো লাগে পাহাড়ি রাস্তায় নিরিবিলিতে হাঁটা। চা-বাগানের মধ্যে দিয়ে লম্বা রাস্তা বা কাছাকাছি জঙ্গলের ট্রেইলে ট্রেকিং করতে পারেন। প্রকৃতিপ্রেমীদের জন্য এটি স্বর্গ। পাশাপাশি স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে লেবং এক্সপ্লোর করতে পারেন। আর হাতা অল্প কয়েকদিনে ছুটি নিয়ে প্রিয়জন ও পরিবারদের সঙ্গে সময় কাটানো একেবারে উপযুক্ত জায়গা হল এটি।
এছাড়া এইখানে আপনি পায়ে হেঁটে পাহাড়ি গ্রাম্য পরিবেশ উপভোগ করতে পারবেন। পাশাপাশি প্রিয়জনের সঙ্গে একান্ত সময় কাটানোর জন্য উপযুক্ত জায়গায় এটি। এমনকি এখানে সকালে ঘুম ভাঙবে আপনার পাখির কলতানে। আর আকাশ পরিস্কার থাকলে আপনি দেখতে পারবেন কাঞ্চনজঙ্ঘার অপূর্ব রূপ হোমস্টে থেকে।
তাছাড়া এখানে থাকার জন্য রয়েছে বেশ কয়েক হোম স্টে। যেহেতু এই জায়গাটা এখনো সেইভাবে পরিচিতি লাভ করেনি তাই এখানে আপনি পর্যটক হাতে গুনে পাবেন। তবে আপনার যদি পরিবারকে নিয়ে আসার পরিকল্পনা থাকে তাহলে আগের থেকে হোমস্টে বুকিং করে আসার শ্রেয় হবে আপনার জন্য (Travel)













