বাংলা হান্ট ডেস্ক: হাতেগোনা আর কয়েকটা দিন। তারপরে আসছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এ পুজো উপলক্ষে অনেকেই শহরের কোলাহল থেকে দূরে থাকার জন্য পাহাড়ে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন। আজকের প্রতিবেদনে রইল উত্তরবঙ্গের এমন তিনটি স্বল্প পরিচিত গ্রামের কথা। যেখানে গেলে আপনি প্রাণ ভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন (Travel)।
শহরের কোলাহল ছেড়ে দার্জিলিঙের ৩ গ্রামে হারিয়ে যান (Travel)
পুজোর ছুটিতে অনেকেই বাইরে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেন শহরের কোলাহল থেকে দূরে থাকার জন্য। এবার আপনি যদি শহরের কোলাহল ছেড়ে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চান তাহলে অবশ্যই আসতে পারেন এখানে (Travel)। প্রথমত এখানে আসলে পরে আপনি একেবারে নিরিবিলিতে প্রকৃতির কাছাকাছি থাকতে পারবেন।
কুর্বিয়া: সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫ হাজার ফুট উচ্চতায় অবস্থিত এই জায়গাটি। এখানে আকাশ পরিস্কার থাকলে দেখতে পাবেন তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘা। ফলে পুজোর কয়েকটা দিন ছুটিতে প্রকৃতির কোলে শান্তিতে সময় কাটানোর জন্য অবশ্যই আসতে পারেন কর্বিয়া।

আরও পড়ুন: নক্ষত্রপতন টলিউডে! না ফেরার দেশে অভিনেত্রী মিঠু মুখার্জি
রাঙারুন:দার্জিলিং এর জনপ্রিয় স্থানগুলির মধ্যে এই জায়গাটি অনেকটাই নিরিবিলি। তার ওপর আজকালকার দিনে মানুষ অফ বিটে ঘুরতে যেতে বেশি পছন্দ করেন। আর আপনিও যদি ঠিক সেই রকম জায়গা পছন্দ করে থাকেন তাহলে রাঙারুন হলো একেবারেই উপযুক্ত জায়গা আপনার জন্য। এখানে আসলে পরে আপনি দেখতে পাবেন পাহাড়ের ঢালে সবুজ চা বাগান। পাশাপাশি দেখতে পাবেন মেঘে ঢাকা উপত্যকা।
মাহালদিরাম: দার্জিলিং-এর (Travel) কথা বললে চোখের সামনে ভেসে ওঠে ম্যাল, টয়ট্রেন, গ্লেনারিজ, কেভেন্টার, ধোঁয়া ওঠা মোমো আরও কত কি। তবে বর্তমানে দার্জিলিং এ যে পরিমাণে পর্যটকের ভিড় হচ্ছে। সেখানে আপনি প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চাইলে একটু কষ্ট করতে হবে। কিন্তু আপনি যদি প্রাকৃতিক পরিবেশই উপভোগ করতে চান তাহলে যেতে পারেন মহালদিরাম। দার্জিলিং থেকে মহলদিরামের দূরত্ব খুব একটা বেশি নয়। এখানে গেলে পরে আপনি কুয়াশামাখা ভোর, পাখির ডাক, শিশির ভেজা ঘাস, পাহাড়ের হাতছানি আপনার মন কেড়ে নিতে বাধ্য।














