মাত্র ৩ কিমি দূরে লেবং, এবারের গরমের ছুটিতে দার্জিলিং ভ্রমণে মিস না করার মতো এক শান্ত গন্তব্য

Published on:

Published on:

Travel lebong on a Darjeeling trip a tranquil destination
Follow

বাংলা হান্ট ডেস্ক: সামনেই আসছে গরমকালের ছুটি। এই সময় মানুষ নানান জায়গা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন। আর আপনি যদি শহরের কোলাহল ছেড়ে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চান। তাহলে অবশ্যই ঘুরে আসুন উত্তরবঙ্গের সর্ব পরিচিত গ্রাম লাবং থেকে। এখানে গেলে আপনি প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন মন ভরে (Travel)।

দার্জিলিং ট্রিপে লেবং, অল্প দূরত্বে শান্ত গন্তব্য (Travel)

দার্জিলিং থেকে লেবংয়ের দূরত্ব মাত্র ৩ কিলোমিটার। গাড়িতে মাত্র ১৫–২০ মিনিটেই পৌঁছে যাওয়া যায়। অথবা দার্জিলিং থেকে ট্যাক্সি বা শেয়ার গাড়ি সহজেই পাওয়া যায়। নিকটতম রেলস্টেশন জলপাইগুড়ি (Travel)।

Travel lebong on a Darjeeling trip a tranquil destination

আরও পড়ুন: ঝাল বেশি পড়ে গেছে? এই কিচেন হ্যাকেই ঠিক হবে রান্না, জানুন পুরো পদ্ধতি

আকাশ পথে আসলে বিমানবন্দর বাগডোগরা। সেখান থেকে গাড়ি ভাড়া করে দার্জিলিং হয়ে লেবং পৌঁছানো যায়। লেবং মূলত তাঁদের জন্য, যাঁরা ভিড় এড়িয়ে প্রকৃতির মাঝে কিছুটা একান্তে সময় কাটাতে চান। এখানকার নির্মল পরিবেশ, সবুজ চা-বাগান আর পাহাড়ি দৃশ্য আপনাকে এক অন্য জগতে নিয়ে যাবে।

এছাড়াও লেবংয়ে গেলে সবচেয়ে ভালো লাগে পাহাড়ি রাস্তায় নিরিবিলিতে হাঁটা। চা-বাগানের মধ্যে দিয়ে লম্বা রাস্তা বা কাছাকাছি জঙ্গলের ট্রেইলে ট্রেকিং করতে পারেন। প্রকৃতিপ্রেমীদের জন্য এটি স্বর্গ।

পাশাপাশি স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে লেবং এক্সপ্লোর করতে পারেন। আর হাতা অল্প কয়েকদিনে ছুটি নিয়ে প্রিয়জন ও পরিবারদের সঙ্গে সময় কাটানো একেবারে উপযুক্ত জায়গা হল এটি (Travel)।