ঝাল বেশি পড়ে গেছে? এই কিচেন হ্যাকেই ঠিক হবে রান্না, জানুন পুরো পদ্ধতি

Published on:

Published on:

Cooking Tips what to do if the food becomes too spicy
Follow

বাংলা হান্ট ডেস্ক: খাবারের স্বাদ বরাবর নির্ভর করে নুন, ঝাল, মিষ্টির উপর। এবার আপনার যদি রান্না করার সময় কোনো কারণে আচমকায় একটু বেশি পরিমাণে লঙ্কা পড়ে যায়। তাহলে সেই খাবার আর মুখে তোলা দায় হয়ে যায়। তবে এরকম মুহূর্ত হলে আপনি ঘরোয়া কয়েকটি টোটকায় সহজেই রান্নায় হওয়া অতিরিক্ত ঝাল নিমিষে ঠিক করতে পারবেন। জেনে নিন সেরকমই কিছু ঘরোয়া টোটকা (Cooking Tips)।

অতিরিক্ত ঝাল হয়ে গেলে কী করবেন, জানুন সহজ উপায় (Cooking Tips)

১) দুধ, দই, ঘোল বা ক্রিম জাতীয় খাবার ঝাল কমাতে সাহায্য করে। শুঁটকি মাছের ঝোল, মশলার গ্রেভিতে এক কাপ দুধ বা এক চামচ দই মেশালে ঝাল কমে যায় (Cooking Tips)।

২) লেবু ও টমেটোর অ্যাসিড খাবারের ঝাল কমাতে সাহায্য করে। টমেটো কুচি করে মেশালে খাবারের ঝাল কমে। এক চামচ লেবুর রস মেশালে শুধু ঝাল কমায় না, একটি সুন্দর গন্ধও যোগ করে।

Cooking Tips what to do if the food becomes too spicy

আরও পড়ুন: সপ্তাহ শেষে সোনার দামে বড় চমক! কমল হলুদ ধাতুর দর, জানুন আজকের লেটেস্ট রেট

৩) স্যুপ বা ঝোল রয়েছে এমন খাবারে ঝাল বেশি হলে তাতে যোগ করুন কয়েক টুকরো আলু। ঝাল অনেকটাই কমে যাবে।

৪) খাবারের স্বাদ বাড়াতে এবং অতিরিক্ত মসলাভাব কমাতে বাদামের মাখন উপকারী। এই মাখন খাবারে মশলার ঝাঁঝ কমায় এবং পুষ্টিমান বাড়ায়।

৫) ভিনিগার, সিট্রাস বা টক ফলের রস খাবারের বাড়তি মশলাভাব কমাতে সহায়তা করে (Cooking Tips)।