বাংলা হান্ট ডেস্ক: গরমের ছুটি পড়লে সকলেই কোথাও না কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন (Travel)। তবে আপনি যদি শহরের এই কোলাহল ছেড়ে, দুদিনের জন্য প্রাকৃতিক পরিবেশের মধ্যে হারিয়ে যেতে চাই তাহলে অবশ্যই যেতে পারেন উত্তর বঙ্গের স্বল্প পরিচিত গ্রাম জুরান্তি। এখানে ঘুরতে গেলে একদিকে আপনি যেমন দেখতে পাবেন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা চা বাগান। অপরদিকে নিরিবিলি পরিবেশের আবহাওয়া উপভোগ করারও সুযোগ পাবেন আপনি।
দার্জিলিং নয়, এবার ঘুরে দেখুন শান্ত-নিরিবিলি জুরান্তি (Travel)
যারা প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে ভালোবাসেন তাদের জন্য জুরান্তি এক অন্যতম জায়গা। এখানে আসলে আপনি দেখতে পাবেন সুবিশাল চা বাগান। পাশাপাশি এখানে রয়েছে পুরনো ঐতিহ্যবাহী ব্রিটিশ বাংলো। এছাড়াও এখানে আসলে আপনি দেখতে পাবেন জুরান্তি নদী (Travel)।

আরও পড়ুন: রাজ্যের মহিলাদের জন্য সুখবর, দিঘা-দার্জিলিং এ ফ্রি বাস পরিষেবা চালুর ঘোষণা
পাশাপাশি এই নদীর পাশে আপনি প্রিয় জনকে নিয়ে বেশ কিছুটা সময় কাটাতে পারেন। তাছাড়া এই অঞ্চলের আশেপাশে রয়েছে বেশ একাধিক স্থানীয় দর্শনীয় স্থান। এছাড়াও এখানে আসলে আপনি দেখতে পাবেন গোরুমারা ন্যাশনাল পার্ক জ়ুরান্তি থেকে মাত্র ৩০ মিনিটের দূরত্বে অবস্থিত। সেখানে হাতি, গণ্ডার ও নানা বন্যপ্রাণীর দেখা পাওয়া যায়।
এছাড়াও নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক, সামসিং, সুনতালেখোলা, ঝালং, বিন্দু, পারেন ও লাভার মতো জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলি এখান থেকে সহজেই ঘুরে দেখা যায়। তাছাড়া এখানে আপনি দেখতে পাবেন বিশাল চা বাগান। চাইলে আপনি এই চা বাগানের পাশ দিয়ে কিছুটা হেঁটে এখানকার পরিবেশ দেখতে পারেন।
পাশাপাশি এখানে থাকার জন্য রয়েছে বেশ কিছু হোমস্টে। তবে আপনি যদি পরিবার নিয়ে আসেন তাহলে আগের থেকে বুকিং করে আসা শ্রেয় হবে (Travel)।













