বাংলা হান্ট ডেস্ক: দেখতে দেখতে মে মাস পড়ে গেল। ইতিমধ্যে বহু স্কুল এই গরমের ছুটি পড়ার ডেট দিয়ে দিয়েছে। আর গরমের ছুটিতে পরিবারের সকলকে নিয়ে আপনিও কি শহরের কোলাহল ছেড়ে শান্ত পরিবেশে কিছুদিন থাকতে চাইছেন। তাহলে যেতে পারেন উত্তরবঙ্গের এই সর্ব পরিচিত তিনটি গ্রামে। কারণ বর্তমান দিনে উত্তরবঙ্গে যে পরিমাণে পর্যটকের সংখ্যা চোখে পড়ে। সেখানে দাঁড়িয়ে উত্তরবঙ্গের এই তিনটি গ্রামে গেলে আপনি একদিকে যেমন প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন। অপরদিকে শহরের কোলাহল থেকে দূরে থাকতে পারবেন অনেকটাই। এবারের গরমের ছুটিতে কোথায় যাবেন (Travel)।
মেঘ-পাহাড়ের টানে পাড়ি দিন উত্তরবঙ্গের এই ৩ গ্রামে (Travel)
ঘুরতে যাওয়ার কথা বললেই সবার আগে মাথায় আসে উত্তরবঙ্গের কথা। আর যারা পাহাড় প্রেমী, তারা বারংবার উত্তরবঙ্গ ঘুরতে যেতে চান। অথবা হাতে যদি একটু বেশি সময় থাকে তাহলে হয়তো হিমাচল প্রদেশ, কাশ্মীর বা উত্তরাখন্ড ঘুরতে যাওয়ারও পরিকল্পনা করে থাকেন (Travel)। তবে আপনি যদি অল্প কদিনের ছুটি নিয়ে ঘুরে আসতে চান, তাহলে অবশ্যই ঘুরে আসুন উত্তরবঙ্গের এই তিনটি স্বল্প পরিচিত গ্রাম। যেখানে গেলে আপনি পাহাড়ি গ্রাম্য পরিবেশ প্রাণ ভরে উপভোগ করতে পারবেন।

আরও পড়ুন: ১৪ মে ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের, আগে থেকেই জেনে নিন রেজাল্ট দেখার পুরো পদ্ধতি
১) রঙ্গারুন: আপনি যদি পাহাড়ি পরিবেশ উপভোগ করতে চান ও পাহাড়ের খাবারের স্বাদ পেতে চান, তাহলে অবশ্যই ঘুরে আসতে পারেন দার্জিলিং এর স্বল্প পরিচিত গ্রাম রঙ্গারুন। এখানে গেলে আপনি দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘাকে হোম স্টে থেকেই, যদি পরিষ্কার আকাশ থাকে। পাশাপাশি পায়ে হেঁটে ঘুরে দেখতে পারেন এখানকার গ্রাম্য জীবন। তাছাড়া এখানে রয়েছে সবুজ গালিচা পাতা। আপনি এখানে অনায়াসে দুদিন কাটিয়ে দিতে পারবেন।
২) চিমনি গ্ৰাম: অথবা আপনি যেতে পারেন কার্শিয়াং এর কাছে অবস্থিত চিমনি গ্ৰামে। এখানে গেলে আপনি শহরের কোলাহল ভুলে যেতে বাধ্য হবেন। পাশাপাশি ব্রিটিশ আমলের ডাক বাংলোর সুবিশাল চিমনি এখানে দর্শনীয় একটি জায়গা। তাছাড়া এখানে আসলে পরে আপনি ঘুরে দেখতে পারেন, বাগোড়া, চটকপুর অথবা ডাউ হিল কিংবা মংপু।
৩) রামুধুরা: উত্তরবঙ্গের আরও একটি জায়গা রামুধুরা। এই জায়গাটা এখনো সেই ভাবে পরিচিত পাইনি বলে এখানে আপনি পর্যটকদের সংখ্যা সেভাবে চোখে দেখতে পাবেন না। তবে এখানে আসলে আপনি দেখতে পাবেন মেঘ ও কুয়াশার খেলা। এছাড়া আকাশ পরিস্কার থাকলে এখান থেকেই আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। পাশাপাশি এখানকার সূর্যোদয় আপনার মন ভরিয়ে দেবে (Travel)।













